Friday, May 8, 2026

শীর্ষ নেতৃত্ব বয়কট করলেও রামমন্দির উদ্বোধনের হাজির কংগ্রেসের মন্ত্রী

Date:

Share post:

দলের শীর্ষ নেতারা রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠান কার্যত বয়কট করলেও, উলটো পথে হাঁটলেন গোবলয়ের কংগ্রেস নেতারা। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেল হিমাচল প্রদেশের মন্ত্রী বিক্রমাদিত্য সিং।

রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, অধীর চৌধুরী এবং মনমোহন সিংকে। তবে এই অনুষ্ঠান কার্যত বয়কট করে কংগ্রেসের তরফে স্পষ্ট জানানো হয়, “ধর্ম প্রত্যকের ব্যক্তিগত বিষয়। দেশের বহু মানুষ রামের উপাসনা করেন। কিন্তু বিজেপি আর আরএসএস দীর্ঘদিন ধরেই রামমন্দিরের প্রতিষ্ঠাকে নিজেদের রাজনৈতিক অ্যাজেন্ডা হিসাবে তুলে ধরেছে।” এবং কংগ্ৰেস নেতারা যে এই অনুষ্ঠানে যাবেন না সেটাও স্পষ্ট করে দেওয়া হয়।

তবে প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা হয়েছে হাত শিবিরের অন্দরেই। কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম সাফ জানিয়েছিলেন, রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত খুবই হতাশাজনক। রাম ভারতের আত্মা। রামবিহীন ভারতের কথা চিন্তাও করা অসম্ভব। সেই একই সুর শোনা গেল হিমাচল প্রদেশের কংগ্রেস মন্ত্রী গলাতেও। সোমবার রামমন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকতে সোজা অযোধ্যায় পৌঁছে যান তিনি।

Related articles

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...