Sunday, March 15, 2026

বাংলার বকেয়া নিয়ে আজ রাজ্যের সঙ্গে বৈঠকে কেন্দ্র!

Date:

Share post:

রাজনীতির মঞ্চে লড়াই করতে না পেরে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে বাংলার বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র (BJP Government)। বিষয়টা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শাসক দল তৃণমূল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ এই নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আন্দোলনের জেরে কার্যত চাপে পড়ে ব্যর্থ হয়েই এই পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র, বলেই অনুমান রাজনৈতিক মহলের একাংশের।

আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতেই বহু প্রতীক্ষিত কেন্দ্র-রাজ্য বৈঠক হতে চলেছে। বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে এই বৈঠক হবে বলে খবর। রাজ্যের ন্যায্য পাওনা নিয়ে রাজধানীর বুকে আন্দোলনের তীব্রতা বাড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি (Narendra Modi) আশ্বাস দিয়েছিলেন বিষয়টি নিয়ে কেন্দ্র রাজ্য আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খোঁজা হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে চাপে পড়ে আলোচনায় বসতে বাধ্য হলেও লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে কোনমতেই বাংলার টাকা ছাড়বে না বিজেপি সরকার। কার্যত বাংলাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা চালাচ্ছেন মোদি- শাহরা। একুশের নির্বাচনের পর থেকে যেভাবে প্রত্যেক মুহূর্তে বাংলায় পরাজয়ের মুখ দেখছে গেরুয়া শিবির তাতে বদলার রাজনীতি চরিতার্থ করতেই এভাবে বাংলার মানুষের টাকা আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা, এমনটাই অভিযোগ তৃণমূলের (TMC)। কেন্দ্রের তরফে এই মঙ্গলবারের বৈঠক নিছকই লোকদেখানো হতে চলেছে বলেই মত শাসক শিবিরের।


spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...