Friday, May 15, 2026

মুক্তির আগেই ধাক্কা, নিষিদ্ধ হচ্ছে হৃতিক-দীপিকার ‘ফাইটার’!

Date:

Share post:

পুলওয়ামার ঘটনা আর সার্জিকাল স্ট্রাইকের উপর ভিত্তি করে বৃহস্পতিবারই দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে হৃতিক-দীপিকার ‘ফাইটার'(Fighter Movie)। কিন্তু দেশ আর দেশের যোদ্ধাদের গল্প সবার সামনে আসার আগেই তাকে নিষিদ্ধ ঘোষণা করা হল। কেন? আর কোথায়ই বা ব্যান করা হল এই সিনেমা?চলচ্চিত্র বিশেষজ্ঞ গিরিশ জোহর নিজের এক্স হ্যান্ডেলে জানান যে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বলিউডের এই ছবিকে নিষিদ্ধ করা হয়েছে বলেই খবর এসেছে। শুধুমাত্র UAE-তে এই ছবি শর্তসাপেক্ষে মুক্তির অনুমতি পেয়েছে।

ওয়ার এবং পাঠানের পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় দেশের সাধারণতন্ত্র দিবসে মুক্তি পাচ্ছে (Hrithik Roshan), দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর অভিনীত ‘ফাইটার’।এ ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে অভিনয় করেছেন হৃতিক। দীপিকাকেও (Deepika Padukone) স্কোয়াড্রন লিডার হিসেবেই দেখা যাবে। প্রশ্ন উঠছে দেশাত্মেবোধক ছবি বলেই কি মধ্যপ্রাচ্যে ব্রাত্য এই ছবি? সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, বাহারিনে মুক্তি পাবে না ‘ফাইটার’। তবে UAE-তে রিলিজ হলেও ১৫ বছরের কম বয়সের শিশুরা হৃতিক-দীপিকার অ্যাকশন ড্রামা দেখতে পারবেন না। ইতিমধ্যেই ছবির প্রায় ৭৫ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় জওয়ানদের দাপট দর্শকের মন জয় করতে পারে কিনা সেটাই দেখার।


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...