Wednesday, May 20, 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা শুনবে না সিঙ্গল বেঞ্চ, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা (Primary Teacher’s Recruitment Case) সংক্রান্ত বড় আপডেট মিললো বৃহস্পতিবার। আজ সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়ে দেয় যে আপাতত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)সিঙ্গল বেঞ্চ এই সংক্রান্ত কোনও মামলা শুনতে পারবে না। সেক্ষেত্রে এই মামলা যাবে ডিভিশন বেঞ্চে (Divison Bench)। তপোব্রত চক্রবর্তী এবং পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা যাবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকেও মামলা সরানো হল।

২০১৬ ও ২০২০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।এবার থেকে এই সংক্রান্ত মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চে। মৌসুমী রায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতেই সুপ্রিম আদালত এই নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে। মামলাকারী অভিযোগ করেছিলেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহা বিভিন্ন রকমের রায় দিচ্ছেন, সেই কারণেই এই মামলা অবিলম্বে সিঙ্গল বেঞ্চ থেকে সরানো হোক। আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...