Sunday, May 17, 2026

২৮ ঘণ্টা লেট! দুর্ভোগে রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা

Date:

Share post:

দ্রুত গন্তব্যে পৌঁছতে ভারতীয় রেলের অন্যতম ভরসা রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। আর সেই ট্রেন কিনা ২৮ ঘণ্টা লেট! বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ দিল্লি থেকে শিয়ালদহ স্টেশনে (Delhi to Sealdah Station) ট্রেন পৌঁছানোর কথা ছিল। সেই ট্রেন আজ ঠিক দুপুর ২টোর সময় প্ল্যাটফর্মে প্রবেশ করল। দুর্ভোগে যাত্রীরা।

রাজধানী এক্সপ্রেসের সফর করতে গিয়ে যে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে সেটা বোধহয় স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেন নি। রেল সূত্রে খবর ঘন কুয়াশার কারণে উত্তর ভারতের রেল চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত। সেই কারণেই এত অস্বাভাবিক লেট করল দিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস। কুয়াশার কারণে নয়া দিল্লি থেকে প্রায় আট ঘন্টা দেরিতে ছাড়ে ট্রেন। যাত্রীরা বলছেন স্বাভাবিক গতির পরিবর্তে অত্যন্ত ধীরগতিতে বিভিন্ন জায়গায় থামতে থামতে এসেছে ট্রেন। রাজধানী এক্সপ্রেস দেরিতে চলায় যাত্রীদের খিচুড়ি, উপমার মতো খাবার দেওয়া হয়। তবে ট্রেন নির্ধারিত সময় থেকে অনেকটা দেরি করায় বহু মানুষ সমস্যার মধ্যে পড়েছেন বলেই জানা যাচ্ছে।


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...