Tuesday, June 16, 2026

আগামী সপ্তাহে শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের জন্য কন্ট্রোল রুম চালু পর্যদের

Date:

Share post:

হাতে গোনা আর এক সপ্তাহ বাকি মাধ্যমিক পরীক্ষার। তার আগেই ২৬ জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে খুলে গেল কন্ট্রোল রুম। যেকোনও সমস্যা সমাধানের জন্য পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে থেকেই কন্ট্রোল রুম খুলে দিল মধ্যশিক্ষা পর্ষদ। জেলাভিত্তিক এই কন্ট্রোল রুমগুলো কাজ করবে। পরীক্ষার শেষদিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বেলা ৩টে পর্যন্ত খোলা থাকবে কন্ট্রোল রুম। মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই কথা।

পরীক্ষা সংক্রান্ত যে কোনও খুঁটিনাটি জানার পাশাপাশি এবং পরীক্ষার কোনও সমস্যার কথাও জানানো যাবে কন্ট্রোল রুম নম্বরে। পরীক্ষার্থী, অভিভাবক, পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলের সুবিধার্থে এই ব্যবস্থা। এছাড়াও রাস্তায় পরীক্ষা দিতে আসার সময় যদি কেউ সমস্যায় পড়ে বা অসুস্থ হয়ে পড়েন পরীক্ষা চলাকালীন, তাহলে সেই যাবতীয় সমস্যা এই কন্ট্রোল রুমে ফোন করে জানানো যাবে।
কন্ট্রোল রুমে ফোন করার জন্য বেশ কিছু নম্বর দেওয়া হয়েছে। পর্ষদ সভাপতির অফিসের নম্বর: ০৩৩-২৩২১৩০৮৯ সচিবের দফতরের নম্বর: ০৩৩-২৩২১৩৮৩৬, বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের নম্বর: ৯১৪৭১৩৫৭৪৭, মেদিনীপুর আ়ঞ্চলিক কার্যালয়ের নম্বর: ৯১৪৭১৩৫৭৫২, উত্তরবঙ্গ আঞ্চলিক কার্যালয়ের নম্বর: ৯১৪৭১৩৫৭৪৮, কলকাতার নম্বর: ৯১৪৭১৩৫৭৪৯। ইমেল করতে পারেন এই ঠিকানায় examwbbse@gmail.com।

এবছর ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হবে। সকাল ৯.৪৫ থেকে শুরু হবে পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে হওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে পর্ষদ। মাধ্যমিকের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো সহ একাধিক নিয়ম বাধ্যতামূলক করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন- ইউপিএসসিতে সফল, ৩৩ জনের তালিকায় বীরভূমের দেবদূত

 

Related articles

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...