Tuesday, March 3, 2026

BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অস্ট্রেলিয়ান ওপেনে অঘটন । সেমিফাইনাল থেকে বিদায় নিলেন নোভাক জোকোভিচ । এদিন অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে খেলতে নেমেছিলেন জোকোভিচ। প্রতিপক্ষ ছিলেন ইটালির জ্যানিক সিনার। তাঁর কাছেই হারের মুখ দেখলেন জোকার। ম্যাচের ফলাফল ৬-১, ৬-২, ৬-৭ (৬), ৬-৩ ।

২) ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারতের রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ৪২১। ইংল্যান্ডের থেকে ১৭৫ রানে এগিয়ে রোহিত শর্মার দল। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। ৮১ রানে অপরাজিত জাদেজা। ৩৫ রানে অপরাজিত অক্ষর। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কে এল রাহুল এবং যশস্বী জসওয়াল।

৩) রঞ্জিট্রফিতে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন অনুষ্টুপ মজুমদার। আজ অসমের বিরুদ্ধে খেলতে নামে বাংলা দল। সেখানে ব্যাট হাতে শতরানের ইনিংস খেলেন অনুষ্টুপ। ১২০ রানে অপরাজিত তিনি। অনুষ্টুপকে যোগ্য সঙ্গত দিচ্ছেন অধিনায়ক মনোজ তিওয়াড়ি। ৬৮ রানে অপরাজিত তিনি। প্রথম দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ২৪২ ।

৪) বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার তন্ময় আগরওয়াল। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ত্রিশতরানের রেকর্ড গড়লেন তিনি। রঞ্জিট্রফির ম্যাচে হায়দরাবাদের এই ব্যাটার অরুণাচলের বিরুদ্ধে করলেন ১৬০ বলে ৩২৩ রান। ১৪৭ বলে তিনি ত্রিশতরান করেন, যা প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম।

৫) হায়দরাবাদে চলছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। সেই ম্যাচে বোলারদের দাপটে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৪৬ রানে গুটিয়ে দেয় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে চালকের আসনে রোহিত শর্মার দল। আর এই ম্যাচে খেলতে নেমে নজির গড়েন কে এল রাহুল এবং রোহিত শর্মা।

আরও পড়ুন – বিশ্বরেকর্ড গড়লেন তন্ময় , করলেন ৩২৩

spot_img

Related articles

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...