Friday, June 26, 2026

উড়ালপুলে ওঠার সময় আচমকাই দু.র্ঘটনা! হাইট বারে সজোরে ধা.ক্কা লরির, ব্যাহত যান চলাচল

Date:

Share post:

ফের শহরের (Kolkata) উড়ালপুলে বড়সড় দুর্ঘটনা (Accident)। শনিবার ভোরে উল্টোডাঙ্গা উড়ালপুলে (Ultodanga Flyover) ই এম বাইপাস থেকে ওঠার সময় হাইট বারে (Height Bar) সজোরে ধাক্কা মারে লরি। এরপরই ধাক্কা মেরে আটকে যায় লরিটি। তবে এদিন সকালে দুর্ঘটনার জেরে বাইপাস থেকে ভিআইপি গামী নর্থ বাউন্ড ফ্ল্যাঙ্কে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে পড়ে যান চলাচল। পরে লরিটিকে কোনওরকমে সেখান থেকে বের করা হলেও হাইট বার রাস্তায় ভেঙে পড়ে থাকে। এরপর কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় সেটিকে সরানোর পর স্বাভাবিক হয় পরিস্থিতি।

তবে উড়ালপুলে দুর্ঘটনার বিষয় নতুন নয়। এর আগেও বহুবার উল্টোডাঙা উড়ালপুলে দুর্ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, সেইসব দুর্ঘটনাই ছিল ব্রীজের দুরাবস্থার কারণে। ২০১৩ সালে উল্টোডাঙা উড়ালপুলের একটি অংশ খুলে পড়ে গেছিল। ব্রীজের জয়েন্ট থেকে খুলে পড়েছিল এই অংশ। ২০২২ সালে ব্রীজে আবারও দেখতে পাওয়া যায় ফাটল।

 

 

 

 

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...