Sunday, March 15, 2026

মোদি জমানায় লজ্জার রেকর্ড, মিথ্যে গুজব ও ভুয়ো তথ্যের প্রচারে বিশ্বে প্রথম ভারত

Date:

Share post:

গেরুয়া শাসনে লজ্জার রেকর্ড করলো ভারত। মিথ্যে গুজব ও ভুয়ো তথ্যের প্রচারে বিশ্বে এক নম্বর স্থান অধিকার করল দেশ। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দেশকে লজ্জা উপহার দিয়েছে বিগত ১০ বছরে। তার প্রমাণ তুলে ধরেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৪ গ্লোবাল রিস্ক রিপোর্ট। তৃণমূল সেই রিপোর্ট তুলে ধরে প্রধানমন্ত্রীর ভুয়ো প্রতিশ্রুতির তালিকা প্রকাশ করেছে। আর ধিক্কার জানিয়েছে কেন্দ্রের সরকারকে। তৃণমূলের আবেদন, এই মিথ্যের সরকারকে আসন্ন নির্বাচনে গণতান্ত্রিকভাবে বিদায় দিন।

তৃণমূল ট্যুইট বার্তায় জানিয়েছে, ভুয়ো তথ্য প্রচারে বিজেপির জুড়ি মেলা ভার! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি ছিল বার্ষিক দু’কোটি চাকরি সৃষ্টির। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে ২০২৩-এর নভেম্বরে বিগত বছরের মধ্যে সর্বনিম্ন কর্মচারী ভবিষ্যনিধি তহবিল নিবন্ধনে রেকর্ড করেছে। কর্মসংস্থান উদ্বেগজনক হারে হ্রাস পেয়েছে। এরপর কীভাবে সবকা বিকাশ নিশ্চিত করবে বিজেপি? সেই প্রশ্নও তুলে দিয়েছে তৃণমূল। কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক মিথ্যে

স্বপ্ন দেখিয়ে মানুষকে বুঁদ করে রাখতেই ব্যস্ত। সেই স্বার্থেই ভুয়ো তথ্য বর্ষণ করে চলেছে তারা। দেশের মানুষকে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে সেগুলো পালনের কোনও চেষ্টা করেনি। তার পরিবর্তে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে ভুয়ো তথ্য পরিবেশনে বিশেষ গুরুত্ব দিয়েছে বিজেপি ও কেন্দ্রের সরকার। কিন্তু তা এড়াতে পারেনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৪ গ্লোবাল রিস্ক রিপোর্টে। এই রিপোর্টে খুলে গিয়েছে বিজেপির মুখোশ। রিপোর্ট অনুযায়ী, মিথ্যে গুজব আর ভুয়ো তথ্যের প্রচারে ভারতবর্ষ সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। এরপর কোথায় মুখ লুকোবে বিজেপি? দেশের মানুষ বিজেপির মুখোশ টেনে খুলে নিতে প্রস্তুত।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...