Sunday, March 15, 2026

বিচারপতি পদের অপব্যবহার করে তৃণমূল বি.রোধী মুখ হতে চাইছেন অভিজিৎ গঙ্গোপধ্যায়, দাবি কুণালের

Date:

Share post:

ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, আর কয়েক মাসের অপেক্ষা, সকলেই দেখতে পাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ আর মুখোশের পার্থক্য। অবসরের পর তৃণমূল বিরোধী রাজনৈতিক দলে নাম লেখাবেন অভিজি গঙ্গোপাধ্যায়। তারই প্রস্তুতি হিসেবে বিচারপতির আসনের ক্রমাগত অপব্যবহার করে যাচ্ছেন তিনি।

এদিন সাংবাদিকরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে প্রশ্ন করলে কুণাল ঘোষ বলেন, “বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আছে। কিন্তু কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটেছে তা নজিরবিহীন ও উদ্বেগজনক। যে ঘটনা ঘটেছে তার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বিশেষ বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করব না। কারণ, বিষয়টি আইনের মধ্যেকার বিষয়। যেখানে হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে কোনও সমস্যা নিয়ে মামলা। ”
এরপরই কুণালের সংযোজন, “বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে এটুকু বলতে পারি, তিনি আর কয়েক মাস বিচারপতির দায়িত্বে আছেন। তিনি মনেপ্রাণে তৃণমূল বিরোধী। যেহেতু রাজ্যে বিরোধী দলগুলোর কোনও গ্রহণযোগ্যতা নেই, কোনও মুখ নেই তাই বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর চাকরির শেষ কয়েক মাস বিরোধী নেতা হিসেবে নিজের একটি ইমেজ তৈরি করতে চাইছেন। অবসরের পর তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নেবেন, তাই বিচারপতির চেয়ারটির অপব্যবহার করে বিরোধী নেতার মুখ হতে চাইছেন। সেই জায়গা থেকেই বেশকিছু সমস্যা তৈরি হয়েছে, বাকিটা সুপ্রিম কোর্টের বিষয়।”

এদিন কুণাল আরও বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের মত দু’একজন বিচারপতি গত কয়েকমাস ধরে রাজনৈতিক পক্ষপাদদুষ্ট আচরণ করেই চলেছেন। অন্ধ তৃণমূল বিরোধিতা করে মামলা সংক্রান্ত পর্যবেক্ষণে মন্তব্য করছেন, মামলার বাইরে মন্তব্য করছেন, এমনকি আদালতের বাইরেও তৃণমূল বিরোধী মন্তব্য করছেন, যা অবাঞ্ছিত। বেশ কয়েক মাস ধরে কয়েকজন বিচারপতি মামলার নামে রাজনৈতিক মন্তব্য করছেন। নিজেদের রাজনৈতিক অবস্থান প্রকাশ করে ফেলছেন। তৃণমূলের বিরোধী শিবিরকে তিনি অক্সিজেন দিতে চান এটা বার বার প্রমাণিত। তাঁর পিছনে বিজেপি, সিপিএম, কংগ্রেসের একাংশের মদত রয়েছে।

আরও পড়ুন- প্রয়াত শ্রীলা মজুমদার, ক্যান্সারের কাছে পরাজিত অভিনেত্রী; শোকবার্তা মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...