Monday, June 8, 2026

সংকটজনক সুমন! গায়কের চিকেন স্যান্ডউইচের আবদার মেটালো হাসপাতাল

Date:

Share post:

শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে, মঙ্গলবার সকাল থেকেই হার্ট রেট কমতে থাকায় গায়ক কবীর সুমনকে (Kabir Suman) নিয়ে চিন্তায় চিকিৎসকরা। ‘নাগরিক কবিয়াল’-এর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে (Medical College) চার চিকিৎসকের একটি বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়েছে। সংকটজনক অবস্থায় রয়েছেন সংগীতশিল্পী। তবুও ডিনারে চিকেন স্যান্ডউইচ খাওয়ার আবদার সুমনের। হাসপাতাল সূত্রে খবর পঁচাত্তর বছর বয়সি শিল্পীর মনোবাঞ্ছা পূর্ণ করা হয়েছে।

সোমবার দুপুরে গায়ক, গীতিকার এবং সুরকার কবীর সুমনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট-সহ একাধিক শারীরিক সমস্যায় কাবু ছিলেন শিল্পী। মেডিসিন এবং হৃদ্‌রোগ (Cardiology) বিভাগের চিকিৎসকেরা প্রাথমিক ভাবে শিল্পীর চিকিৎসা শুরু করেন। আজ সকালে পাওয়া খবর অনুযায়ী গায়কের রক্তে শর্করার পরিমাণও অনিয়ন্ত্রিত এমনকি উচ্চরক্তচাপজনিত সমস্যাও রয়েছে তাঁর। এখনও সুমনকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তাঁর চিকিৎসায় হৃদ্‌রোগ বিশেষজ্ঞ, ফুসফুস রোগ বিশেষজ্ঞ এবং ক্রিটিকাল কেয়ার ইউনিট (CCU)-এর চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।


Related articles

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...