Monday, May 18, 2026

অসাধুভাবে বৈধ ভোট বাতিল! চণ্ডিগড় মেয়র নির্বাচনে তীব্র ক্ষোভ কেজরির

Date:

Share post:

নির্বাচন আধিকারিককে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তুললেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। চণ্ডিগড় মেয়র নির্বাচনে বিজেপির কাছে সামান্য অঙ্কে পর্যুদস্ত হয়ে ক্ষোভ উগরে দেন আপ নেতারা। বিজেপির এই জয়কে অসাধু বলে দাবি করেন কেজরিওয়াল।

চণ্ডিগড় মেয়র নির্বাচনে হাতাহাতির পরিস্থিতি তৈরি হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন আপ নেতারা। শেষ পর্যন্ত চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে আসেন আপ প্রার্থীরা। এরপরই নির্বাচন আধিকারিকের দিকে আঙুল তোলেন আপ নেতারা। এই নির্বাচনে কংগ্রেস ও আপ আসন সমঝোতা করে লড়াই করেছিল। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচন জেতা বিজেপি বিরোধী জোটের জন্যও তাৎপর্যপূর্ণ হত।

চণ্ডিগড় মেয়র পদে ৩৬ আসনের নির্বাচনে ১৬টি আসনে জয়ী হয় বিজেপি। আপ প্রার্থী ১২ আসন লাভ করে। আশ্চর্যজনকভাবে ৮টি ভোট বাতিল হয়। বাতিল করেন নির্বাচন আধিকারিক অনিল মাসি। এখানেই অসাধু উপায়ে জেতার অভিযোগ তোলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আপ-এর দাবি অনিল মাসি বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা। তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈধ ভোট বাতিল করেছেন।

Related articles

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...