Wednesday, May 13, 2026

ফের রহস্যমৃত্যু, গোরাবাজারে উদ্ধার বৃদ্ধার থেঁতলানো দেহ

Date:

Share post:

ফের রহস্যমৃত্যু। এবার দমদমের গোরাবাজারে একাকী বৃদ্ধার রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার হল মাথা থেঁতলানো দেহ।

কিসের জন্য খুন তা নিয়ে ধন্দে পুলিশ। ডাকাতির উদ্দেশে এসে খুন নাকি নেপথ্যে অন্যরহস্য, তা খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার নাম তারা শর্মা। তাঁর বয়স ৬৮ বছর। তাঁর স্বামী অশোক শর্মা বহুজাতিক সংস্থায় উচ্চপদে কর্মরত ছিলেন। মাস ছয়েক আগে তাঁর মৃত্যু হয়। সেই থেকে গোরাবাজারের বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালের পর বৃদ্ধাকে আর কেউ দেখতে পাননি। বৃদ্ধার মেয়ে বারবার ফোন করলেও মায়ের সাড়া পাননি। এর পরই বাড়িতে ছুটে আসেন তিনি। বহু ডাকাডাকির পরও সাড়া না দেওয়ায় দমদম থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভাঙতেই দেখা যায়, পড়ে বৃদ্ধার রক্তাক্ত দেহ।

পরিবারের অভিযোগ, একাকী বৃদ্ধাকে কেউ বা কারা খুন করেছে। বৃদ্ধার মাথায় ও শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বৃদ্ধার মাথায় ভারি কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু কী কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...