Wednesday, March 11, 2026

রাহুলের গাড়ির কাচ ভেঙেছে বিহারে! কংগ্রেসের ‘মিথ্যাচার’ ফাঁস করলেন বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়ির কাচ ভেঙেছে বিহারের কাঠিহারে। সেই ভাঙা গাড়ি নিয়েই বাংলায় ঢুকেছিলেন তিনি। এ রাজ্যে তাঁর উপর কোনও আক্রমণ হয়নি। বুধবার, মুর্শিদাবাদের সভা থেকে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কংগ্রেসের ‘মিথ্যাচার’ ফাঁস করে তিনি বলেন, আমরা এসব পছন্দ করি না।

বুধবার সকালে ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি নিয়ে বিহার থেকে বাংলায় আসেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস নেতার গাড়ির পিছনের কাচ ভাঙা ছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও ছিলেন ওই গাড়িতে। তিনি ওই ঘটনার পরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘কে করেছে বুঝে নিন।’’ কিন্তু অধীরের মিথ্যাচারের ফাঁস করলেন মমতা (Mamata Banerjee)। এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘‘হেলিকপ্টারে আসতে আসতে আমি মেসেজ পেলাম। কংগ্রেসের এক নেতা নাকি…‘‘ একটু থেমে তিনি বলেন, ‘‘রাহুলের নামটা বলেই দিই। ও আমার চেয়ে বয়সে ছোট। ওর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে।‘‘ মমতার কথায়, আমরা এসব পছন্দ করি না। শুধু শুধু এইসব নাটক করে কী লাভ! আমি খোঁজ নিয়ে জানতে পারি, বাংলায় নয়, এটা হয়েছে কাঠিহারে।

এই ঘটনার নিন্দা করে মমতা বলেন, সদ্য বিহারে বিজেপি সঙ্গে জোট করেছেন নীতীশ কুমার। সেখানে কংগ্রেসের উপর রাগ থাকতেই পার। সেখান থেকেই হয়ত এই আক্রমণ। কিন্তু বাংলায় এসব হয় না। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের এখানে কোনও দুর্ঘটনা ঘটে না। এখানে যে কোনও রাজনৈতিক দল এসে শান্তিপূর্ণভাবে মিটিং-মিছিল করতেই পারে।“ তবে, কোনও রাজনৈতিক দলের নাম না করে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ২ তারিখ থেকে মাধ্যমিক শুরু। সেই সময় প্রকাশ্যে সমাবেশে নিষেধাজ্ঞা আছে।


spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...