Saturday, March 14, 2026

শনিবারের ডার্বির আগে ইস্টবেঙ্গলে মেসির সতীর্থ স্প্যানিশ মিডফিল্ডার

Date:

Share post:

শনিবারের ডার্বির আগে ইস্টবেঙ্গল সই করাল স্প্যানিশ মিডফিল্ডারকে। ভিক্টর ভ্যাজকুয়েজ আক্রমণাত্মক মিডফিল্ডার। লিয়োনেল মেসির সঙ্গে খেলা এই ফুটবলারকে এ বার দেখা যাবে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে।

বুধবার তাঁর নাম ঘোষণা করেন ইমামি ইস্টবেঙ্গলের তরফে বিভাস বর্ধন আগরওয়াল। তিনি বলেন, ভিক্টরের অভিজ্ঞতা দলের কাজে লাগবে। বড় ক্লাবে খেলা এবং ট্রফি জেতার অভিজ্ঞতা রয়েছে।কোচ কার্লেস কুয়াদ্রত বলেন,বার্সেলোনার ঘরানার ফুটবলার ভিক্টর। মেসি, জেরার্ড পিকে এবং সেস ফেব্রেগাসের সঙ্গে খেলেছে ও। মাঝমাঠে ভিক্টরের ফুটবল শিল্প লাল-হলুদ সমর্থকদের আনন্দ দেবে বলেই আমার বিশ্বাস। বড় ম্যাচে খেলার অভিজ্ঞতাও রয়েছে। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে ভিক্টর। এ বার খেলবে আইএসএলে।ইস্টবেঙ্গলে যোগ দিয়ে ভিক্টর বলেন, দারুণ লাগছে ইস্টবেঙ্গলে যোগ দিয়ে। ক্লাবের ইতিহাসের কথা শুনেছি। কোচের কাছে শুনেছি সমর্থকদের আবেগের কথাও। ভারতীয় ফুটবলে তাই নিজের ছাপ রেখে যেতে চাই।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...