Monday, May 4, 2026

উন্নয়নে বাধা জনসংখ্যা বৃদ্ধি, নিয়ন্ত্রণে ‘হাই পাওয়ার কমিটি’ গঠন কেন্দ্রের

Date:

Share post:

অন্তর্বর্তী বাজেটে দেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সংশয় প্রকাশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। দেশের উন্নতির পথে অত্যন্ত বড় চ্যালেঞ্জ হিসাবে দেখানো হল জনসংখ্যা বৃদ্ধির হারকে। যদিও ২০১১ সাল থেকে দেশে জনগণনাই বন্ধ রাখা হয়েছে। ফলে বৃদ্ধির হার সরকারিভাবে দেখানোই সম্ভব নয় কেন্দ্র সরকারের তরফে। এবার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে উন্নয়নের সামঞ্জস্য বজায় রাখার জন্য তৈরি হবে কমিটি, ঘোষণা অর্থমন্ত্রীর।

২০১১ সালে শেষ জনগণনা হয়েছিল ভারতে। মোদি সরকারের জমানায় কোনও জনগণনা হয়নি। যদিও আন্তর্জাতিক হিসাবে ভারতের জনসংখ্যা ১ কোটি ৪০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ২০১১ সালে আদমসুমারি অনুযায়ী যা ছিল ১ কোটি ২০ লক্ষের কাছাকাছি।

অন্তর্বর্তী বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান জনসংখ্যা বৃদ্ধির হার ও জনতত্ত্বের পরিবর্তন কেন্দ্র সরকারের ‘বিকশিত ভারত’ প্রকল্পকে সফল করতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। যদিও ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ পরিকল্পনা সফল করার লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্র সরকার। সেই পরিকল্পনা সফল করতে একটি ‘হাই পাওয়ার কমিটি’ গঠনের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সেই কমিটি জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ ও জনতত্ত্ব পরিবর্তনের কারণে কী ধরনের বাধা তৈরি হচ্ছে পর্যবেক্ষণ করবে। এবং বাধা কাটানোর সুপারিশ পেশ করবে কেন্দ্র সরকারকে।

জনগণনার কাজ না করে কীভাবে এই কমিটি কাজ করবে তা নিয়ে যদিও তৈরি হয়েছে সন্দেহ। দীর্ঘদিন ধরেই দেশের বিরোধী দলগুলি জনগণনার ওপর গুরুত্ব দিলেও কেন্দ্রের মোদি সরকার তাতে কর্ণপাত করেনি। ২০২৪-২৫ অর্থবর্ষে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা না বাড়ানোয় কেন্দ্র সরকারের আর্থিক ব্যর্থতার দিকটি যেমন প্রকট হচ্ছে, তেমনই জনসংখ্যা নিয়ন্ত্রণে কমিটি গঠনের মধ্যে দিয়েই জনগণনা না করার সিদ্ধান্ত মোদি সরকারের যে কত বড় ভুল তাও প্রমাণিত হচ্ছে। পক্ষান্তরে বিরোধীদের নীতিকেই মান্যতা দিতে বাধ্য হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার।

Related articles

হঠাৎ উধাও হয়ে ফিরে আসা! কী বললেন পরিচালক উৎসব?

প্রায় এক মাসের রহস্য কাটিয়ে অবশেষে সামনে এলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Director Utsob Mukherjee)। ২ এপ্রিল থেকে নিখোঁজ...

IPL: জয়ের হ্যাটট্রিকের পরও কঠিন প্লে-অফের অঙ্ক, জানুন সমীকরণ

আইপিএলে(IPL) টানা তিন ম্যাচে জয় পেয়ে প্লে-অফের লড়াইয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে এখনও অঙ্ক বেশ কঠিন নাইটদের। ৯ ম্যাচে...

ভোটগণনার সকালে ম্যাটাডোর উল্টে সল্টলেকে দুর্ঘটনা

সোমবার সকালে সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনা (Saltlake Road Accident)। বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন গণনা কেন্দ্রে যাওয়ার পথে...

বাংলায় ইচ্ছাকৃত স্লো ভোট গণনা! গোটা দেশের ট্রেন্ডে স্পষ্ট

দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনের গণনা সোমবার। একদিকে দক্ষিণের গুরুত্বপূর্ণ রাজ্য কেরালম ও তামিলনাড়ুর নির্বাচনে যেমন গোটা দেশের...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
100 এগিয়ে
বিজেপি
170 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে