Saturday, May 30, 2026

বাংলা জিতে দিল্লি জয়! কংগ্রেসকে দায়ী করে ফের একা লড়াইয়ের বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

বাংলা জয় করে দিল্লি জয় করব। বৃহস্পতিবার, শান্তিপুরের সভা থেকে ফের একা লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে জোট ভাঙার জন্য কংগ্রেসকেই দায়ী করলেন মমতা। সিপিএমের (CPIM) সঙ্গে কংগ্রেসের (Congress) কারণেরই যে তিনি হাত ছেড়েছেন, সেটাও স্পষ্ট করে দেন তৃণমূল সভানেত্রী।

এদিন সভা মঞ্চ থেকে মমতা (Mamata Banerjee) বলেন, “মনে রাখবেন আমরা দিল্লি জয় করব। আমরা জোট চেয়েছিলাম কিন্তু কংগ্রেস-সিপিএমের সঙ্গে জোট করতে চায়। আমি সিপিএম করি না। আমি বিজেপি করি না। আমি মা মাটি মানুষ করি। এবং তাই আমাদের সরকারও চলবে, আপনাদের সব সংস্কার হবে।“ এর পরেই মমতা জানান, বাংলা জিতেই দিল্লি জয় করবেন তাঁরা। তৃণমূল সুপ্রিমোর কথায়, বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলি জিতে একত্রিত হয়ে দিল্লি দখল করবে।

কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরে দিচ্ছেন। আমাদের সবাই চোর, আর আপনারা সাধু? চোরেদের জমিদার। আজ ক্ষমতায় আছে, তাই এজেন্সি নিয়ে ঘুরছে। কাল ক্ষমতা থাকবে না, সব চলে যাবে। বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে।

 

দলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “তোমরা মহুয়াকে যতই তাড়িয়ে দাও, কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবে“। এর পর বিজেপি সাংসদের নাম না করে মমতা তোপ দেগে বলেন, “রানাঘাটে আপনারা একজনকে জিতিয়েছিলেন, আমার কিছু বলার নেই। মা বোনেরা ভালো করে জানেন তিনি কী, কী করে বেড়াচ্ছেন। এবার কিন্তু রানাঘাটে দয়া করে আমাদের সমর্থন করবেন।“

Related articles

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...