Tuesday, March 17, 2026

“মাথা ঠান্ডা রেখে, শান্ত মনে পরীক্ষা দাও”, মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

রাত পোহালেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পড়াশুনা জীবনের প্রথম বড় পরীক্ষার আগে উৎসাহ দিতে এ রাজ্যের পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়ে শিক্ষামন্ত্রী লেখেন, আগামিকাল থেকে শুরু হতে চলেছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। এ বছর ৯ লক্ষ ২০ হাজারের বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। সবমিলিয়ে ২৬৭৫ টি পরীক্ষা কেন্দ্রে। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলা ছাত্র-ছাত্রীদের শুভকামনা জানাই। মাথা ঠান্ডা রেখে, শান্ত মনে নিজের সাধ্য অনুযায়ী পরীক্ষা দিন। পরীক্ষা খুব ভালো হোক সকলের।

শুক্রবার থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ৯.৪৫ থেকে বেলা ১টা পর্যন্ত। ৯ঃ৫৫ মিনিটে দেওয়া হবে খাতা, ১০টা থেকে লেখা শুরু করতে পারবে পরীক্ষার্থীরা।

spot_img

Related articles

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...