Sunday, May 17, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বিরাট-রোহিতের প্রশংসায় রজত, কী বললেন তিনি?

Date:

Share post:

আগামিকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। এই ম্যাচে চোটের কারণে পাওয়া যাবে না রবীন্দ্র জাদেজা, কে এল রাহুলকে। দ্বিতীয় টেস্টে নেই বিরাট কোহলিও। দ্বিতীয় টেস্টের জন্য দলে এসেছেন সরফরাজ খান এবং রজত পতিদার। মনে করা হচ্ছে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে রজতের। আর এরই মধ্যে রজতের একটি ভিডিও প্রকাশ করল বিসিসিআই। যেখানে রোহিত শর্মা-বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ তিনি। তরুণ ক্রিকেটার জানালেন বিরাট এবং রোহিতের থেকে তিনি কী কী শিখেছেন তিনি ?

এদিন বিসিসিআই যে ভিডিও প্রকাশ করেছে, সেখানে রজত বলেন, “বিরাট ভাই যখনই নেটে ব্যাট করত, আমি পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। ওর পায়ের নড়াচড়া দেখতাম। পায়ের সামনে বল পড়লে, কীভাবে শট মারতে হয়, সেটা বিরাট ভাইয়ের কাছ থেকেই শিখেছি।” এরপর রজত রোহিত সম্পর্কে বলেন, “ঘরোয়া ক্রিকেটে আমি আগ্রাসী ভাবে ব্যাট করি। এভাবে খেলাই আমার অভ্যেস। কখনও সেটা পাল্টানোর চেষ্টা করিনি। রোহিত শর্মার থেকে শিখছি কীভাবে ফিল্ডার সাজানো দেখে খেলার ধরন বদলাতে হয়। এই সিরিজের আগে রোহিতের সঙ্গে খুব একটা কথা হয়নি। কিন্তু এখানে এসে ওর কথা শুনে আত্মবিশ্বাস বাড়ছে। কোচ দ্রাবিড়ের সঙ্গে যদিও গত দু’টি সিরিজ থেকেই নিয়মিত কথা হয়।”

শুক্রবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচে হেরে গিয়েছে ভারত। সিরিজে সমতা ফেরাতে বিশাখাপত্তনমে জিততে হবে রোহিত শর্মার দলকে।

আরও পড়ুন- কি কারণে এশিয়ান কাপে ব্যর্থ সুনীলরা? জানালেন স্টিম্যাচ

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...