Friday, May 15, 2026

শুক্রবার শুরু মাধ্যমিক, প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপ

Date:

Share post:

শুক্রবার থেকে শুরু হচ্ছে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা। এবছর ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী মাধ্যমিকে বসছে। পরীক্ষার সময় পরিবর্তন থেকে পরীক্ষার্থী ও শিক্ষকদের জন্য একাধিক নতুন নিয়ম লাগু করে হতে চলেছে এবছরের পরীক্ষা। সেই অনুযায়ী প্রস্তুত রাখা হয়েছে পরিবহন, পুলিশ, বন দফতর সহ সংশ্লিষ্ট দফতরগুলিকে। জেলা স্কুল পরিদর্শকদেরও ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বছর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে। প্রশ্নপত্রের প্রতিটি পাতায় ক্রমিক নম্বরের কোড – ‘ম্যাজিক নম্বর’ বা ইউনিক আইডি, লুকনো থাকবে। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুললে সেই ছবি দেখে বোঝা যাবে কে ছবিটি তুলেছে। আর তা ধরা পড়লেই ওই পরীক্ষার্থীর পরীক্ষা এই বছরের জন্য পুরোপুরি বাতিল হয়ে যাবে। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের গোটা বিষয়টি বুঝিয়ে বলার জন্য পরিদর্শকদের নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশ করতে পারবে, প্রশ্নপত্র বিতরণ শুরু হবে বেলা ৯টা ৪৫ থেকে । পরীক্ষার আগে পর্ষদের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। https://wbbse.wb.gov.in -এ ক্লিক করলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। জেলা ভিত্তিক হেল্প লাইন নম্বরও দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে প্রবেশের ক্ষেত্রেও রয়েছে বিশেষ কিছু নিয়ম। নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কোন শিক্ষক এসেছেন তার তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে পর্ষদ।

পরীক্ষা চলাকালীন নিরাপত্তায় কোনও সিভিক ভলেন্টিয়র প্রবেশ করতে পারবেন না। একইসঙ্গে পরীক্ষার্থীরা যাতে মোবাইল এবং নিষিদ্ধ কোনও বস্ত নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না পারে তার জন্য অভিভাবকদের অনুরোধ জানিয়েছে পর্ষদ।

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...