Friday, May 8, 2026

দ্বিতীয় টেস্টের আগে বিরাটকে নিয়ে বড় মন্তব্য ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের

Date:

Share post:

আগামিকাল থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতিয় টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। প্রথম টেস্ট ম্যাচে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরাতে মরিয়া রোহিত শর্মার দল। আর তার আগে বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। বললেন, বিরাট কোহলি অধিনায়ক থাকলে হায়দরাবাদ টেস্ট হারতে হত না ভারতীয় দলকে। কোহলির অভাব অনুভূত হয়েছে বলেই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

এই নিয়ে ভন বলেন, “টেস্ট ক্রিকেটে কোহলির নেতৃত্বের অভাব অনুভূত হচ্ছে। বিরাট ক্যাপ্টেন থাকলে ম্যাচটা হয়তো ভারত হারত না।” এরপরই তিনি আরও বলেন, “রোহিত কিংবদন্তি এবং গ্রেট প্লেয়ার। কিন্তু আমার মনে হয় রোহিত মাঝে মাঝে খেলার মধ্যে সুইচ অফ হয়ে যায়। রোহিত গড়পরতা অধিনায়ক। ফিল্ডিং ঠিকঠাক সাজায়নি রোহিত। অলি পোপের সুইপ বা রিভার্স সুইপের কোনও জবাব ছিল না রোহিতের কাছে।”

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে একসময়ে ভালো জায়গায় ছিল ভারত। সেখান থেকে ম্যাচটা হারতে হয় টিম ইণ্ডিয়াকে। আর এরপরই রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন ভন।

আরও পড়ুন- ডার্বির আগে বড় চমক লাল-হলুদে, ষষ্ঠ বিদেশি হিসাবে যোগ দিলেন ফেলিসিও

Related articles

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...