Wednesday, May 6, 2026

বেআইনি সমন! ফের ইডির ডাকে ‘না’ অরবিন্দ কেজরিওয়ালের

Date:

Share post:

এক বা দুই নয়, টানা ৫ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enfoecement Directorate)  সমন (Summon) এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী (Chief Minister Delhi) অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে আপ সুপ্রিমোকে ফের একবার তলব করেছিল ইডি। কিন্তু শুক্রবারও ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল। তবে এদিন আম আদমি পার্টির (AAP) তরফে সাফ জানানো হয়েছে, লোকসভা ভোটের আগে মিথ্যা মামলায় গ্রেফতারের উদ্দেশ্যেই বার বার সমন পাঠানো হচ্ছে তাঁকে।

সূত্রের খবর, চলতি সপ্তাহের বুধবারই দিল্লির মুখ্যমন্ত্রীকে নতুন সমন পাঠিয়ে শুক্রবার হাজিরা দিতে বলে ইডি। তবে এদিন সকালে কেজরিওয়ালের দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, আজও হাজিরা দেবেন না দিল্লির মুখ্যমন্ত্রী। তবে বিগত চার মাস ধরে দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠালেও মিথ্যা মামলায় তাঁকে হেনস্থার জন্য বারবার তাঁকে ডেকে পাঠাচ্ছে ইডি। কিন্তু প্রতিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমন এড়িয়েছেন কেজরি। এর আগেও গত ২ নভেম্বর ও ২১ ডিসেম্বরও হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। নতুন বছরের ৩ জানুয়ারি ও ১৮ জানুয়ারিও তাঁকে হাজিরার জন্য সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু তখনও হাজিরা এড়িয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী। যদিও প্রথম থেকেই এই সমন বেআইনি বলে দাবি করে আসছেন আপ সুপ্রিমো। আর সেই কারণেই শুক্রবারও ইডির ডাকে সাড়া দিলেন না কেজরিওয়াল।

এদিন আপের তরফে আরও জানানো হয়েছে, এ দিন চণ্ডীগড় পুরনিগমের মেয়র নির্বাচনে কারচুপির অভিযোগে দিল্লিতে বিজেপির সদর দফতরে বিক্ষোভ প্রদর্শন করা হবে। সেই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেবেন কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। আর সেকারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমন এড়াচ্ছেন আপ সুপ্রিমো। তবে বারবার হাজিরা এড়ানোর জেরে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি কোনও কড়া পদক্ষেপ নেই কী না সেটাই দেখার।

 

 

 

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...