বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ ও বকেয়ার দাবিতে ধর্নায় বসলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, বেলা একটা থেকে রেড রোডে ৪৮ ঘণ্টার ধর্না শুরু করলেন তিনি। প্রথমে রেড রোডে পৌঁছে প্রথমে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি ধর্নামঞ্চে গিয়ে বসেন। সেখান থেকে নিজেই মাইক তুলে সবাইকে সুশৃঙ্খলভাবে জমায়েতের নির্দেশ দেন। এই কর্মসূচির জন্য যান চলাচলের যাতে কোনও সমস্যা না হয়, তার দিকে সতর্ক দৃষ্টি তৃণমূল সভানেত্রীর। ধর্নামঞ্চের পাশের অস্থায়ী কার্যালয় থেকে চলবে কাজও। শুক্রবার থেকে আন্দোলন শুরুর কথা জেলাসফরের মধ্যেই জানিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


বিস্তারিত আসছে…










