Wednesday, April 1, 2026

সংসদে তিনটি ফৌজদারি বিল পাশের আগে পরামর্শ করা হয়েছে:অভিষেকের প্রশ্নের জবাব আইনমন্ত্রীর

Date:

Share post:

ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা সংক্রান্ত তিনটি বিল ইতিমধ্যেই সংসদে পাশ হয়েছে। এই বিল সংসদে পাশ করানোর আগে স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক।আদৌ তা করা হয়েছিল? লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের এই প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল বিস্তারিত বিবরণ পেশ করেছেন।
তিনি জানিয়েছেন, সরকার আইন তিনটি সংসদে পাশ করানোর আগে সংশ্লিষ্ট সকলের সঙ্গে বিস্তৃত আলোচনা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়েছে।আইনমন্ত্রী জানিয়েছেন, এই প্রক্রিয়া শুরু হয়েছিল ২০০৫ সালে। যখন স্বরাষ্ট্র মন্ত্রক সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি, তার ১১১তম (২০০৫), ১২৮ তম (২০০৬) এবং ১৪৬ তম (২০১০) প্রতিবেদনে, দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার ব্যাপক পর্যালোচনা এবং সংসদে একটি বিস্তৃত আইন প্রবর্তনের জন্য সুপারিশ করে।সেই সুপারিশ অনুসারেই সাংবিধানিক এবং গণতান্ত্রিক ধারা বজায় রেখে, স্বরাষ্ট্র মন্ত্রক ফৌজদারি আইনের (ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০, ভারতীয় সাক্ষ্য আইন, ১৮৭২ এবং ফৌজদারি কার্যবিধি, ১৯৭৩) ব্যাপক পর্যালোচনার উদ্যোগ নেয়। সকলের জন্য ন্যায়বিচার এবং নাগরিক কেন্দ্রিক আইনি কাঠামো তৈরি করে তা সংসদের উভয় কক্ষে পাশ করানো হয়েছে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...