Thursday, May 7, 2026

‘অপকম্ম’ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের দূরে থাকার ‘পরামর্শ’ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ছবি তুলে প্রশ্ন ফাঁসের ঘটনায় পর্ষদের তৎপরতায় দ্রুত ধরা পড়ে মালদহের পরীক্ষার্থীরা। এই ঘটনার পরই পরীক্ষার্থীদের ‘অপকম্ম’ থেকে দূরে থাকার পরামর্শ দিলেন ব্রাত্য বসু। এমনকি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশিত কর্মীরাই এই প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত বলেও অভিযোগ করেন তিনি। বিজেপির প্রলোভনে রাজ্যকে বদনাম করার জন্যই ‘প্রশ্নপত্র ফাঁসের গল্প’ বলে উল্লেখ করেন তিনি।

নতুন পরীক্ষা ব্যবস্থায় প্রত্যেক প্রশ্নপত্রের প্রত্যেক পাতায় আলাদ কিউ আর কোড দেওয়ার ব্যবস্থা করেছে পর্ষদ এবছর। সোশ্যাল মিডিয়ায় প্রথম পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশিত হওয়ার পরই সেই কিউ আর কোড ধরে মালদহের অভিযুক্ত পরীক্ষার্থীদের সনাক্ত করে পর্ষদ। এই ঘটনার পরই যে রায়গ্রাম হাইস্কুল থেকে প্রশ্নের ছবি তুলে বাইরে প্রচার করা হয়েছে সেই স্কুলের বাইরে প্রশ্নপত্রের টুকলি তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় এক যুবককে। টুকলি সরবরাহের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

এরপরই নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেন গ্রেফতার হওয়া যুবকরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ‘স্নেহধন্য’। পাশাপাশি তিনি দাবি করেন টুকলি করতে গিয়ে ধরা পড়লে তাতে সরকারের বদনাম হওয়ার সম্ভাবনা নেই। উপরন্তু এধরনের প্রলোভনে নিজেদের ভবিষ্যৎ নষ্ট হবে পরীক্ষার্থীদেরই। পর্ষদের এবছরের নিয়ম অনুযায়ী শুক্রবার অভিযুক্ত দুই পরীক্ষার্থীর মাধ্যমিকের রেজিস্ট্রেশন বাতিল করা হয়।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...