Saturday, March 14, 2026

মৃত্যু ‘নাটকে’র যবনিকা পতন, প্রকাশ্যে পুনম পাণ্ডে

Date:

Share post:

শনিবারের সকালে পিলে চমকে যাওয়ার মত ঘটনা। বলিউডের নীল ছবির তারকা পুনম পাণ্ডে (Punam Pandey) ‘জীবিত’! শুক্রবার পর্যন্ত যেখানে তার মৃত্যুর খবরে সকলে চমকে যাচ্ছিলেন, এবার বেঁচে থাকার খবরে চমকে উঠছেন নেটবাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় পুনমের প্রত্যাবর্তনে ঠিক কী প্রতিক্রিয়া হওয়া উচিত তাই ভেবে পাচ্ছেন না অনুরাগীরা। ২৪ ঘন্টার বেশি সময় ধরে চলতে থাকা মৃত্যু নাটকে অবশেষে যবনিকা পতন। নিজেই প্রকাশ্যে এলেন পুনম। জানালেন তিনি ‘বেঁচে আছেন’।

 

View this post on Instagram

 

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)

শুক্রবার সকালে সমাজ মাধ্যমের পোস্টে পুনমের মৃত্যু সংবাদ ভাইরাল হয়। খবরটা প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা ছিল আদৌ কি সত্যি, না কি গোটাটাই গুজব? এর আগে অনেকবার লাইন লাইটে আসতে একাধিক বিতর্কিত কাজ করেছেন অভিনেত্রী। এবারও সেরকম কিছু ঘটেছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু বেলা বাড়তেই জল্পনায় সিলমোহর দেন অভিনেত্রীর সহকারী। পোস্টে লেখা হয়, ‘‘দুঃখের সঙ্গে জানাচ্ছি জরায়ুর ক্যানসারে আমরা আমাদের প্রিয় পুনমকে হারিয়ে ফেললাম। দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। আমরা স্নেহের সঙ্গে ওকে স্মরণ করব।’’ কিন্তু ‘পিকচার’ তখনও বাকি ছিল। শনিবার বেলায় নিজের ইনস্টাগ্রাম থেকে ছোট্ট একটি ভিডিয়োর মাধ্যমে পুনম নিজেই প্রকাশ্যে আসেন। জানান ,গুজবের কারণ ছিল তাঁর ‘নিখোঁজ’ হয়ে যাওয়া। আসলে জরায়ু-মুখের ক্যানসার নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছিল করতে এমন পদ্ধতি অবলম্বন করেন নায়িকা। মহিলাদের এই টিকার কী প্রয়োজনীয়তা সেটাই জানান পুনম। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ঘোষণাতেও মহিলাদের এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রসঙ্গ উঠে এসেছিল। তারপরের দিন নিজের মৃত্যু নিয়েই ‘সাসপেন্স’ তৈরি করে, বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন বলেই এদিন জানান পুনম।


spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...