Thursday, May 14, 2026

চারদিন পর ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নরেন্দ্রপুরে

Date:

Share post:

ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে।প্রতিবেশীদের দাবি, চারদিন নিখোঁজ ছিল ওই পড়ুয়া।শেষপর্যন্ত এলাকারই একটি পুকুরে ভেসে উঠল ওই পড়ুয়ার মৃতদেহ।পুলিশ এলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। শুরু হয়ে যায় তুলকালাম। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।স্থানীয় মানুষের দাবি, চারদিন আগে অপ্রতীম নিখোঁজ হয়েছে। নিয়ম অনুযায়ী ডাইরিও করা হয়েছে। কিন্তু পুলিশ খোঁজখবর করতে পারেনি।এলাকায় ভালো ছেলে বলে পরিচিত ছিল অপ্রতীম। তার নিখোঁজ হওয়ার ঘটনাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মানুষজন। তাদের দাবি পরিকল্পনা করেই খুন করা হয়েছে ওই ছাত্রকে।

এদিকে, নরেন্দ্রপুর থানা সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এই ঘটনার প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ।কাদের সঙ্গে অপ্রতীম বিয়েবাড়ি গিয়েছিল তা খোঁজখবর করে দেখা হচ্ছে। পরিবারের এক ব্যক্তির বক্তব্য, যে পোশাক পরে অপ্রতীম বেরিয়েছিল সেই পোশাকেই তার দেহ উদ্ধার হয়েছে।

পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার পর বারবার পুলিশের কাছে গিয়ে অপ্রতীমের ফোনের কললিস্ট বের করতে বলা হয়েছিল। কার সঙ্গে তার কথা হয়েছিল তা জানতে চেয়েছিলাম। কিন্তু ওরা কিছু করেনি। এখন বলছে পুরো বিষয়টা ছেলের মতো দেখছি। পরিবারের আরও দাবি, ওকে আটকে রাখা হয়েছিল, যখন দেখেছে থানা পুলিশ হয়েছে, এডিজির কাছ পর্যন্ত খবর গিয়েছে তখন ওকে মেরে ফেলে দিয়েছে।অভিযোগ যাই থাক না কেন, পুলিশ প্রকৃত কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...