Friday, May 15, 2026

নজরে লোকসভা: শিশুদের নিয়ে কড়া নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের

Date:

Share post:

শিশুদের নিয়ে লোকসভা নির্বাচনের কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কোনও ভাবেই নির্বাচনের কাজে কোনও শিশুকে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে কমিশন। ২০১৬ সালের আইন মেনেই এই নির্দেশিকা জারি কমিশনের।

সোমবার, নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ভোটের সঙ্গে সম্পর্কিত কোনও কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। প্রচারে সামিল হতে পারবে না শিশুরা। মিছিলে হাঁটা, পোস্টার বিলি, স্লোগান দেওয়া- কিছুতেই রাখা যাবে না শিশুদের। নির্বাচন সংক্রান্ত কোনও বৈঠকে থাকতে পারবে না শিশুরা। সব রাজনৈতিক দলের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, শিশুদের কোলে বা গাড়িতে করেও কোনও নির্বাচনী প্রচারে নিয়ে যাওয়া যাবে না। প্রচারে ব্যবহৃত কোনও কবিতা, গান, বক্তৃতায় শিশুদের উল্লেখ রাখা যাবে না। তবে কোনও রাজনৈতিক নেতার সভায় যদি বাবা, মায়ের সঙ্গে শিশু উপস্থিত থাকে, সে ক্ষেত্রে তাতে কোনও বাধাও থাকবে না। সেটি প্রচারের অঙ্গ হিসেবে গণ্য করা হবে না।

প্রচারের সময়ে শিশুশ্রম প্রতিরোধ আইন, ১৯৮৬ (সিএলপিআর) মেনে চলতে হবে প্রত্যেক রাজনৈতিক দলকে। নির্বাচনের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিককেও শিশুদের ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। নির্দেশ মানা না হলে অভিযুক্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশিকায় জানিয়েছে কমিশন।

Related articles

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক...

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...