Friday, May 22, 2026

জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস! চড়ল পারদ, গায়েব শীত

Date:

Share post:

শীতের ইনিংস কি শেষ? গত কয়েক দিনে বারবার এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে। এর মাঝেই মঙ্গলবার দিনভর দক্ষিণবঙ্গের বারোটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি।

বঙ্গোপসাগর থেকে এ রাজ্যে জলীয়বাষ্প প্রবেশের কারণে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বিশেষ করে রাতের দিকে শীত শীত অনুভূতি প্রায় নেই বললেই চলে। ভোরে কোথাও হালকা কোথাও মাঝারি-ঘন কুয়াশা থাকলেও বেলা গড়াতেই তা সরে গেছে। হিমেল হাওয়া দুর্বল হতেই বাড়ল সর্বোচ্চ তাপমাত্রা। ৩০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। শীতের পাকাপাকি বিদায়ের কথা না জানালেও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা।

Related articles

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...