Saturday, May 23, 2026

বিশেষ ক্ষমতা প্রয়োগে ধর্ষণকাণ্ডে ২০ বছরের সাজাপ্রাপ্তকে মুক্তি শীর্ষ আদালতের

Date:

Share post:

বিশেষ ক্ষমতা ব্যবহার করে ২০ বছরের সাজাপ্রাপ্ত ধর্ষণের আসামিকে মুক্তি দিল শীর্ষ আদালত। এই বিরল মামলায় আদালতের দাবি সাজাপ্রাপ্ত ওই আসামী নির্যাতিতাকে বিয়ে করেছিলেন। তাঁদের ২ সন্তানও রয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ অপরাধীর সাজা মুকুব করে। পাশাপাশি দোষীকে ২ লক্ষ টাকা জরিমানার যে নির্দেশ নিম্ন আদালত দিয়েছিল তাও খারিজ করে সর্বোচ্চ আদালত।

জানা যাচ্ছে, তামিলনাড়ুর বাসিন্দা শঙ্কর আসলে নির্যাতিতার কাকা। আদালতের নির্দেশে ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অপরাধে ২০ বছরের সাজা হয় শঙ্করের। পরে ওই নির্যাতিতাকে বিয়ে করে ওই ব্যক্তি, তাঁদের ২ সন্তানও হয়। এই মামলার বিচারে মাদ্রাজ হাইকোর্ট ২০১৮ সালে শঙ্করকে ২০ বছরের সাজা দেয়। সুপ্রিম কোর্টও শঙ্করের আপিল এবং তার জেলের সাজা কমানোর জন্য আপিলের আবেদনের পর্যালোচনাও প্রত্যাখ্যান করেছিল। এরপর কিউরেটিভ পিটিশন দায়ের করেন শঙ্কর। এই মামলার শুনানিতে শঙ্করের আইনজীবী সুপ্রিম কোর্টে যুক্তি দেন, তিনি নির্যাতিতাকে বিয়ে করেছেন এবং তাদের দুই সন্তান রয়েছে। তিনি জেলে থাকার বলে তার সংসারে অর্থাভাব দেখা দিচ্ছে। মামলার ‘অদ্ভুত তথ্য’ বিবেচনা করে সর্বোচ্চ আদালত সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে শঙ্করের শাস্তি মুকুব করে।

উল্লেখ্য, সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনও বিচারাধীন বিষয়ের ‘সম্পূর্ণ আইনি নিষ্পত্তি’র জন্য সুপ্রিম কোর্ট তার বিশেষ অধিকার প্রয়োগ করে নির্দেশনামা জারি করতে পারে কিংবা রায় দিতে পারে। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বেঞ্চ বলেছে, “দুবার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা বহাল থাকা সত্ত্বেও মামলার অদ্ভুত পরিস্থিতিতে এটি ১৪২ ধারার অধীনে তার ক্ষমতা প্রয়োগ করছে।” এই ক্ষেত্রে আদৌ মেয়েটি ১৪ বছরের কিনা, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। কারণ রেডিওলজিস্ট বলেছিলেন মেয়েটির বয়স ১৮-১৯ হবে। এমনকি তাঁর মা-ও একই বয়সের কথা বলেছিলেন। এছাড়াও অভিযুক্ত আগে বিবাহিত কিনা, সেই নিয়েও কিছুটা ধোঁয়াশা ছিল ও বহুবিবাহ সংক্রান্ত কোনও অভিযোগ সুপ্রিম কোর্টে দায়ের হয়নি। এই পরিস্থিতিতে মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকেই গোটা মামলাটি দেখা হয়েছে বলে জানায় আদালত।

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...