Thursday, June 4, 2026

ধ.র্ষণের অ.ভিযোগ ভারতীয় এই খেলোয়াড়ের বিরুদ্ধে, থানায় দায়ের অ.ভিযোগ

Date:

Share post:

ধর্ষণের অভিযোগ উঠলো ভারতীয় হকি খেলোয়াড় বরুণ কুমারের বিরুদ্ধে। বরুণ কুমারের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেন এক তরুণী। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেছেন বরুণ। এমনকি তিনি নাবালিকা থাকার সময়েও সহবাস হয় বলে অভিযোগ ওই তরুণি। শেষ পর্যন্ত বিয়ে না করায় বরুণের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।

তরুণির অভিযোগ , ২০১৯ সালে তাঁর যখন ১৭ বছর বয়স, তখন সোশ্যাল মিডিয়ায় বরুণের সঙ্গে পরিচয় হয় তার। বেঙ্গালুরুর সাই স্টেডিয়ামে জাতীয় দলের শিবিরে এলেই বরুণ তাঁর সঙ্গে সহবাস করতেন বলে অভিযোগ করেন ওই তরুণী। বার বার বিয়ের প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত বিয়ে করেননি বলে জানিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ওই তরুণী বেঙ্গালুরুর জ্ঞানভারতী থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বিমলের বিরুদ্ধে।পুলিশের দাবি, বরুণ পলাতক। খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। জানা গিয়েছে, বেঙ্গালুরু পুলিশের একটি দল জলন্ধরে গিয়ে বরুণকে জিজ্ঞাসাবাদ করতে পারে।

আরও পড়ুন-কেন মুম্বইয়ের নেতৃত্ব থেকে সরানো হল রোহিতকে? মুখ খুললেন MI কোচ

Related articles

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...