Monday, February 2, 2026

পাথরে কাপড় বাঁধলেই তা ধর্মীয় মূর্তি নয়: প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ আদালতের

Date:

Share post:

“রাস্তায় পড়ে থাকা পাথরে কাপড় জড়িয়ে তা ধর্মীয় মূর্তি বলে দাবি করা যায় না।” এই সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনটাই জানালো মাদ্রাজ হাইকোর্ট। একইসঙ্গে জেলা প্রশাসনকে অবিলম্বে ওই মূর্তি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ।

তামিলনাড়ুর চেঙ্গালাপাট্টু জেলার শক্তি মুরুগান নামে এক ব্যক্তি আদালতে মামলা দায়ের করে জানিয়েছিলেন, স্থানীয়রা তাঁর বাড়ির গেটের সামনে একটি পাথরকে ঈশ্বরের মূর্তি বলে দাবি করে পুজো শুরু করেছে যার জেরে বাড়ির ভেতর প্রবেশে অসুবিধা হচ্ছে তাঁর ও তাঁর পরিবারের। এই মামলার সুনানিতেই আদালতের তরফে জানানো হয়, একটি পাথরকে ধর্মীয় মূর্তি বলে দাবি করে কারও ব্যক্তিগত সম্পত্তির প্রবেশদ্বারে বাধা সৃষ্টি করা যায় না। বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ বলেন, রাস্তার ধারে একটি পাথর সবুজ কাপড়ে ঢেকে রাখা হয়েছে বলে কেউ দাবি করতে পারে না যে এই পাথরটি একটি মূর্তি বা ঈশ্বরের রূপ ধারণ করেছে এবং এইভাবে, কাউকে নিজের ব্যক্তিগত সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যায় না। আদালত আরও জানায়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই সমস্ত অন্ধ বিশ্বাস সমাজে কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছে। এই সব অন্ধবিশ্বাসের বাইরে বের হওয়া প্রয়োজন।

spot_img

Related articles

হামলার দায় শিকার বিষ্ণোই গ্যাং-এর! ‘বাড়াবাড়ি’ নিরাপত্তা সিংঘম-পরিচালকের

খুনের উদ্দেশ্য নিয়েই হামলা চালানো হয়েছিল সিংঘম-পরিচালক রোহিত শেট্টীর বাড়িতে (Film director Rohit Shetty)। ইতিমধ্যেই হামলার দায় শিকার...

আটকে গেল পারদ চড়া: কুয়াশায় জেরবার গোটা বাংলা

মাঘের শুরু থেকে বাংলায় ঠাণ্ডা কমা শুরু হলেও ফেব্রুয়ারির শুরুতে আটকে গেল তাপমাত্রার বৃদ্ধি। উত্তর ভারত জুড়ে পশ্চিমী...

বাংলা থেকে আসা মানুষদের পেশি দেখাচ্ছে দিল্লি পুলিশ! সকালেই বঙ্গভবনে মমতা

নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর প্রক্রিয়ায় চারিদিক থেকে জর্জরিত বাংলার মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ১৫০ জনের। সোমবার যখন...

তারকাদের পিছনে ফেললেন দলাই লামা! ৯০ বছরে গ্র্যামি জয়

এই পুরস্কার পেতে কত তারকা কত লড়াই চালান। কত নতুন প্রতিভা নতুন নতুন উদ্ভাবনের চেষ্টা মাথা কুটে মরেন।...