Sunday, February 22, 2026

লাগাতার ধর্ষণ, গায়ে ঢালা হত গরম ডালও! দিল্লিতে চরম পরিণতি বাংলার যুবতীর

Date:

Share post:

ফের সামনে এল দিল্লির (Delhi) নৃশংস রুপ! এবার রাজধানীর বুকে লাগাতার ধর্ষণ, নির্যাতনের শিকার বাংলার (West Bengal) যুবতী। অভিযোগ, বিগত এক সপ্তাহ ধরে ওই যুবতীকে ধর্ষণের পাশাপাশি চলে শারীরিক অত্যাচার। এমনকী, যুবতীর শরীরের উপরে গরম ডাল ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্তকে ধর্ষণ, বিকৃত যৌন চাহিদা ও ইচ্ছাকৃতভাবে ক্ষতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তবে দার্জিলিংয়ের (Darjeeling) বাসিন্দা যুবতীর এমন ভয়ঙ্কর পরিণতিতে রীতিমতো প্রশ্নের মুখে দিল্লির আইন শৃঙ্খলা। কীভাবে বাংলার যুবতীর এমন পরিণতি?

পুলিশ সূত্রে খবর, দিনকয়েকআগেই ফোনের মাধ্যমে এক যুবকের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। তারপর তিন থেকে চার মাসের বন্ধুত্ব। বন্ধুর উপর ভরসা করেই দার্জিলিং থেকে এসে বিগত এক মাস ধরে ওই যুবতী অভিযুক্তের সঙ্গে দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকায় রাজু পার্কের কাছে একটি ভাড়া ফ্ল্যাটে থাকতে শুরু করে। গত ৩০ জানুয়ারি প্রকাশ্যে আসে বিষয়টি। দিল্লি পুলিশকে ফোনে এক ব্যক্তি জানান এক মহিলাকে তাঁর স্বামী বেধড়ক মারধর করছেন। এরপরই পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে যুবতীকে উদ্ধার করে এবং এইমসে ভর্তি করে।

দিল্লি পুলিশ জানিয়েছে, যুবতীর শরীরে ২০টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। তবে কিছুটা সুস্থ হলে পুলিশকে যুবতী যাবতীয় ঘটনা খুলে বলে। যুবতী জানায় ফোনের মাধ্যমেই অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। তিন-চার মাস ধরে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা হয়। জানুয়ারি মাসেই বেঙ্গালুরুতে পরিচারিকার কাজ পায় যুবতী। এরপর দিল্লি হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল যুবতীর। কিন্তু পরিকল্পনা বদল করে অভিযুক্ত যুবকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় যুবতী। দেখা করতে গেলে, ওই যুবক জোরাজুরি করে তাঁকে থেকে যেতে বলে। দিল্লিতেই চাকরি খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাঁর ভরসাতেই দিল্লিতে থেকে যায় যুবতী। কিন্তু এরপরই যুবতীর উপরে শারীরিক নির্যাতন শুরু করে অভিযুক্ত। প্রতিদিন তাঁকে ধর্ষণের পাশাপাশি তাঁর শরীরে গরম ডাল ঢেলে পুড়িয়েও দেওয়া হয়। অভিযুক্তের নাম পরস। উত্তরাখণ্ডের বাসিন্দা দিল্লির একটি খাবারের দোকানে রান্নার কাজ করত সে।

 

 

 

 

spot_img

Related articles

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...

মন ভালো তো সব ভালো, উৎপল সিনহার কলম

লাঠিতে ভর দিয়ে একদল বৃদ্ধ একটা বাড়িতে ঢুকলেন, আর এক সপ্তাহ পর তাঁরা দৌড়ে বেরোলেন সেই বাড়ি থেকে।...

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...