Thursday, June 4, 2026

ভোটের একদিন আগেই ভয়াবহ বিস্ফোরণ বালুচিস্তানে! মৃত ২২

Date:

Share post:

হাতে আর মাত্র একটা দিন। শেষমুহুর্তের ভোটের প্রস্তুতির মাঝেই পাকিস্তানে (Blast in Pakistan)ভয়ঙ্কর কাণ্ড। বালুচিস্তানে এক প্রার্থীর অফিসের সামনে পর পর বিস্ফোরণে মৃত ২২, লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যা। বৃহস্পতিবারে পড়শি রাষ্ট্রে ভোটের (Election in Pakistan) আগে ব্যাক টু ব্যাক বিস্ফোরণে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। আর্থিক সংকট সহ জিনিসের মূল্যবৃদ্ধিতে নাকাল পাক ভূমি। গত কয়েক মাস ধরে পাকিস্তানে পর পর সন্ত্রাসী হামলা ও মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা গোটা বিশ্বজুড়ে। তারমাঝেই এই ভয়ঙ্কর কাণ্ড। পিশিনের খানোজাই এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। আসফান্দ ইয়ার খান কাকর (Asfand Yar Khan Kakar)নামে এক নির্দল প্রার্থীর রাজনৈতিক কার্যালয়ের বাইরে এই বিস্ফোরণ ঘটে। তিনি কার্যালয়ে না থাকায় প্রাণ রক্ষা হয়েছে বলেই মত তাঁর সমর্থকদের।

বিগত কয়েকমাসে বারবার শিরোনামে এসেছে পাকিস্তান। ইমরান খানের জেলবন্দি হওয়ার ঘটনায় বেশ প্রভাব পড়েছে সেদেশের ভোটে।কোর্টের নির্দেশে তিনি জেলবন্দি হতেই তাঁর সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। পাকিস্তানের শেষ সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদের ভোটে জিতেছেন ইমরান খান। এদিকে, চলতি বছরের ভোটে প্রার্থী হতে পারেননি ইমরান। পাশাপাশি তাঁর পার্টি তেহরিক এ ইনসাফ পাকিস্তানকে ব্যাট চিহ্ন ব্যবহার করতে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে পিএমএন এল নওয়াজ পার্টির বিরুদ্ধে। এর মাঝেই এই বিস্ফোরণের ঘটনায় এক গুচ্ছ প্রশ্ন জন্ম নিয়েছে। বালুচিস্তানের যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সেখানে ১০ হাজার পুলিশ মোতায়েন ছিল। তারপরও কীভাবে বিস্ফোরণ হয় বাড়ছে ধোঁয়াশা। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় ৩০ জন গুরুতর জখম হয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...