Saturday, May 2, 2026

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেয়েদের ওয়ানডেতে ঐতিহাসিক জয় অস্ট্রেলিয়ার

Date:

Share post:

২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত ৬৮টি মেয়েদের ওয়ানডে খেলে অস্ট্রেলিয়া হেরেছিল মাত্র ৭টি ম্যাচ।এর মধ্যে সর্বশেষটি গত বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে। অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী, এই পরিসংখ্যানই যথেষ্ট। সেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ যে কোনও দলের কাছেই অন্য রকমের।

নর্থ সিডনি ওভালে সেই স্বাদই পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারলেও বুধবার অস্ট্রেলিয়াকে তারা প্রথমবার হারিয়েছে মুখোমুখি ১৭তম ম্যাচে। সেটিও ৮৪ রানের বিশাল ব্যবধানে (ডিএলএস পদ্ধতিতে)। রানের হিসাবে অস্ট্রেলিয়া এর চেয়ে বড় ব্যবধানে হেরেছে মাত্র দুবার।৭১ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল অ্যালিসা হিলির দল। নিজেদের সর্বনিম্ন ৭৭ রানের স্কোরও চোখ রাঙাচ্ছিল তাদের। সেটি হয়নি, উল্টো অস্ট্রেলিয়াকে অভাবনীয় এক জয়ের আশাও দেখিয়েছিলেন অ্যাশলেই গার্ডনার ও কিম গার্থ।এলিজ-মারি মার্ক্স এসে তাঁদের জুটি ভেঙেছেন, তবে বিশ্ব রেকর্ড গড়েছেন গার্ডনার ও গার্থ। নবম উইকেটে দুজন মিলে যোগ করেছেন রেকর্ড ৭৭ রান।

মেয়েদের ওয়ানডেতে নবম উইকেটে এর আগের সর্বোচ্চ জুটিটি ছিল ইংল্যান্ডের লিনসি আস্কিউ ও ইশা গুহর ৭৩ রান, ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে গড়েছিলেন তারা।মার্ক্স জুটি ভাঙার পর মেগান শুটকে বেশিক্ষণ টিকতে দেননি ক্লোয়ি ট্রিওন, তাতেই দক্ষিণ আফ্রিকা পেয়েছে ঐতিহাসিক জয়। যে ম্যাচটি আদতে ছিল মারিজান কাপময়। এ ম্যাচে চোটের কারণে যাঁর খেলা নিয়েই ছিল সংশয়। অ্যালিসা হিলি, ফিবি লিচফিল্ড ও বেথ মুনি—অস্ট্রেলিয়ার টপ অর্ডারের তিনজনকেই ফেরান কাপ। তাতেই নামে ধস। এ ম্যাচে কাপের বোলিং ছিল—৫ ওভার, ১ মেডেন, ১২ রান, ৩ উইকেট!

লিচফিল্ড ও তালিয়া ম্যাকগ্রা ছাড়া অস্ট্রেলিয়ার প্রথম সাত ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কাপের পর আয়ান্ডা হিলুবি, মার্ক্স ও নাডিন ডি ক্লার্কের বোলিংয়ে খেই হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ১৪৯ রানেই থামে তাদের ইনিংস।

Related articles

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...