Friday, May 15, 2026

দুর্গন্ধ আসছিল বৃদ্ধ ভাই- বোনের ঘর থেকে, দরজা খুলে চোখ কপালে পুলিশের

Date:

Share post:

একই বাড়িতে থাকতেন ভাই-বোন। দু’জনই বৃদ্ধ। বেশ কিছুদিন তাঁদের দেখা পাচ্ছিলেন না প্রতিবেশিরা। এরপর বাড়ি থেকে দুর্গন্ধ আসে। সন্দেহ হওয়ায় প্রতিবেশিরা ওই বাড়িতে খোঁজ নিতে গেলে বাধা দেন বৃদ্ধ বাবলু ঘোষ। এরপরই তাঁর খবর দেন নেয়াপাড়া থানায়। ঘর খুলে চোখ কপালে ওঠে পুলিশের।

ঘটনা উত্তর ২৪ পরগনার ইছাপুরের বিধানপল্লী এলাকার। বন্ধ ঘর থেকে কৃষ্ণা ঘোষ(৬৫) নামে এক বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করল নোয়াপাড়া থানার পুলিশ। সেই দেহ বেশ কয়েকদিন ধরে আগলে বসেছিলেন কৃষ্ণা ঘোষের দাদা বাবলু ঘোষ। পুলিশ বাবলুকে উদ্ধার করে চিকিৎসার জন্য বি এন বসু হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি তদন্ত করে দেখা হচ্ছে কীভাবে ও কবে ওই মৃহিলার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- বঙ্গ বিজেপির নির্বাচনী কমিটিতে দলবদলুদের রমরমা, ঠাঁই নেই আদি নেতা মনোজ টিগ্গার


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...