Wednesday, March 4, 2026

বিলকিস মামলা: আত্মসমর্পণের পরই ধর্ষককে প্যারোলে মুক্তি দিল গুজরাট হাইকোর্ট

Date:

Share post:

শীর্ষ আদালতের নির্দেশে মুক্তির পরও জেলে ফেরত যেতে হয়েছিল বিলকিস বানোর ধর্ষকদের। জেলে জেলবন্দি হওয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যে প্যারোলে মুক্তি পেয়ে গেল এক ধর্ষক প্রদীপ রমন লাল মোধিয়া। গুজরাট হাইকোর্ট তাঁর ৫ দিনের প্যারোল মঞ্জুর করে। গত ৭ ফেব্রুয়ারি শ্বশুরের মৃত্যুর পর আদালতের দ্বারস্থ হয়েছিলেন মোধিয়া। সেইমতো তাঁর আবেদন মঞ্জুর করা হয়েছে আদালতের তরফে।

জানা গিয়েছে, শ্বশুরের মৃত্যুর জেরে বিলকিস বানো গণধর্ষণ মামলার অন্যতম অপরাধী প্রদীপ মোধিয়া গুজরাট হাইকোর্ট থেকে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি চান। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এতদিনের ছুটির আবেদন মঞ্জুর না করলেও ৫ দিনের জন্য তাঁকে প্যারোলে মুক্তি দিয়েছে আদালত। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত প্যারোলে মুক্ত থাকবেন তিনি। ফলে আত্মসমর্পণের ১৫ দিনের মাথায় জেল থেকে বেরিয়ে জেল থেকে বেরিয়ে দাহোদ জেলায় নিজ গ্রাম রাধিকাপুরে ফেরেন মোধিয়া।

এ প্রসঙ্গে দাহোদের লিমখেদা এসপি বিশাখা জৈন বলেছেন, “হাইকোর্ট দোষী মোধিয়াকে প্যারোলে মঞ্জুর করেছে এবং সে পাঁচ দিনের জন্য তার গ্রামে ফিরেছে। প্যারোলের শর্ত অনুযায়ী তাকে থানায় রিপোর্ট করতে হবে না। প্যারোলের সময় জেলা পুলিশের কোনো ভূমিকা নেই। আশা করছি তিনি নিজে থেকেই জেলে ফিরবেন।”

spot_img

Related articles

সপ্তাহ শেষে ভিজবে বাংলা, বসন্তে ফের বৃষ্টির পূর্বাভাস! 

হোলির দিনে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও রোদের তেজ ভালোই অনুভব করা যাচ্ছে। বুধবার সকাল থেকেই উর্ধ্বমুখী...

আকাশসীমানায় এবার দুর্ভেদ্য ‘সুদর্শন’ কবচ আনছে ভারত!

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আর বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতি—সব মিলিয়ে সময়টা বেশ জটিল। এই অস্থির আবহেনিজের আকাশসীমা নিয়ে...

লোকালয়ে ঢুকে দাঁতালের তাণ্ডব: বাঁকুড়ায় মৃত ১, আহত ৩

ভোরের আলো ফোটার আগেই আতঙ্কে কেঁপে উঠল গ্রাম। বুধবার (Wednesday) সকালে বাঁকুড়া (Bankura) জেলার জয়পুর (Joypur) ব্লক (Block)-এর...

পরিস্থিতি উদ্বেগজনক, মধ্যপ্রাচ্যের ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু নয়াদিল্লির

ইরানের সঙ্গে ইজরায়েল ও মার্কিন সেনার সংঘর্ষ ক্রমাগত ভয়ংকর রূপ নিচ্ছে। মুহুর্মুহু বোমাবর্ষণ আর মিসাইল আক্রমণে বাড়ছে প্রাণহানির...