Saturday, June 13, 2026

দেশের মোট ভোটার ৯৬ কোটি, পুরুষ ভোটারের থেকে বেশি বৃদ্ধি মহিলা ভোটার

Date:

Share post:

আসন্ন লোকসভা নির্বাচনের মোট ভোটার ৯৬.৮৮ কোটি। পুনেতে একটি সাংবাদিক সম্মেলন করে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ২০১৯ লোকসভা ভোটের থেকে গোটা দেশে ভোটারের পরিমাণ ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই জনসংখ্যা নিয়ে বিশ্বের সবথেকে বড় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ভারতে, এমনটাই জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে মহিলা ভোটার সংখ্যা বেড়েছে ১.৪১ কোটি। পুরুষ ভোটার বেড়েছে ১.২২ কোটি। মহিলা ভোটার বৃদ্ধির হার পুরুষ ভোটার বৃদ্ধির হারের থেকে বেশি হওয়ায় খুশি কমিশন। পাশাপাশি সংবেদনশীল জনজাতির মানুষদের ভোটার তালিকায় নাম তোলার দিকে বিশেষ নজর রেখেছে কমিশন, এমনটাই দাবি রাজিব কুমারের। এই জনজাতির ১০০ শতাংশ মানুষের নাম তোলাই লক্ষ্য কমিশনের।

এর পাশাপাশি যুব সম্প্রদায়ের প্রায় ২.৬৩ কোটি নতুন ভোটার এই তালিকায় সংযোজিত হয়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচন কমিশনের তরফে ১৬ এপ্রিল তারিখটি সামনে রেখে যাবতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলেও ওই দিনটিকে প্রস্তুতি হিসাবেই জানানো হল কমিশনারের তরফে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...