Thursday, May 14, 2026

প্রভিডেন্ট ফান্ডে বাড়ল সুদের হার, খুশি চাকরিজীবীরা!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার (EPF interest rate in 2023-24) বাড়াল কেন্দ্রীয় সরকার(Government of India)। ২০২৩-২৪ অর্থবর্ষে ইপিএফও-এ সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হল। খুশি চাকরিজীবীরা। বর্তমানে পিএফে সুদের হার ৮.১৫ শতাংশ। কেন্দ্রের এই নয়া ঘোষণার পর এবার থেকে পিএফ (PF ) অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা জমা পড়বে ।

আজ সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের ২৩৫ তম বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে সুদের হার আট শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়। সূত্রের খবর প্রাথমিকভাবে সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২১-২২ অর্থবর্ষে এই সুদের হার ৮.১ শতাংশ করা হয়েছিল। ২০২০-২১ অর্থবর্ষে ছিল ৮.৫ শতাংশ, সেই হারেই সুদ মিলেছিল ২০১৯-২০ অর্থবর্ষেও। গত ৫ ফেব্রুয়ারি লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, শেষ ১০ বছরে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (ইপিএফও) উপভোক্তার সংখ্যা অনেকটাই বেড়েছে ।


Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...