Sunday, May 31, 2026

রূপনারায়ণে নৌকাডুবি: তিনদিন পর উদ্ধার আরও দুই দেহ

Date:

Share post:

পিকনিক সেরে ফেরার পথে নৌকাডুবির প্রায় ৩ দিন পর রূপনারায়ণের ধার থেকে উদ্ধার হল এক শিশু সহ দুজনের দেহ। তবে ওই ঘটনায় নিখোঁজ এখনও দুজন। ইতিমধ্যেই এই ঘটনায় নৌকার মাঝিকে গ্রেফতার করেছে হাওড়ার জয়পুর থানার পুলিশ। এখনও নিখোঁজদের পরিবার ও সঙ্গীরা তাঁদের দেহ উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।

বৃহস্পতিবার হাওড়ার বাগনান থেকে রূপনারায়ণ পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের দুধকামরার ত্রিবেণী পার্কে পিকনিক করতে যান বেশ কয়েকটি পরিবার। সেখান থেকে বিকালে ফেরার পথে নৌকা উল্টে তলিয়ে যান ১৪ জন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার করেন ৯ জনকে। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে নিখোঁজ পাঁচজনের খোঁজে শুরু হয় তল্লাশি। শুক্রবার সকালে নিখোঁজ এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়।

ইতিমধ্যেই বেঁচে ফেরা যাত্রীদের বয়ানের ভিত্তিতে নৌকার মাঝির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। যাত্রীদের অভিযোগ নৌকা ঘাটে ফেরানোর কথা বললেও মাঝি অস্বীকার করে। কিছুক্ষণের মধ্যেই নৌকায় জল ঢুকে সেটি উল্টে যায় ও ভেঙে যায়। পরে পুলিশের তদন্তে উঠে আসে ক্ষমতা ও নিয়মের অতিরিক্ত লোক তুলেছিলেন মাঝি রবিন পাত্র। তাঁকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ।

রবিবার জয়পুর থানার বোড়াল কালিতলা এলাকায় নদীর চরে ভেসে ওঠে একটি দেহ। গায়ের জামা দেখে পরিবারের লোক সনাক্ত করেন সেটি ঋষভ পালের(৭) দেহ বলে। অন্য দেহটি উদ্ধার হয় প্রায় পাঁচ কিলোমিটার দূরে হুগলির খানাকুল থানার পানশিউলি এলাকা থেকে। মৃতের নাম অচ্যুৎ সাহা। এখনও নিখোঁজ দুজনের জন্য তল্লাশি জারি পুলিশের।

Related articles

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...