Tuesday, March 3, 2026

কংগ্রেস ছাড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপি যোগের সম্ভাবনা

Date:

Share post:

মারাঠা ভূমে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই এবার হাত শিবিরের শক্তিক্ষয়। মহারাষ্ট্রে কংগ্রেস ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলেকে চিঠি দিয়ে দল ছাড়ার ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকে। বিধায়ক হিসেবে ইস্তফাপত্র জমা দিয়েছেন স্পিকার রাহুল নরওয়েকারের কাছে। এই ঘটনায় মারাঠাভূমে নতুন করে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে অনুমান করা হচ্ছে শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি।

আসন্ন লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে হাত শিবিরের ক্রমাগত শক্তিক্ষয় হয়ে চলেছে। সম্প্রতিই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক চুকিয়েছেন দুই বর্ষীয়ান নেতা মিলিন্দ দেওরা এবং বাবা সিদ্দিকি। একনাথ শিন্ডের শিবসেনার দিকে হেঁটেছেন মিলিন্দ। আর অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছেন বাবা সিদ্দিকি। এই পরিস্থিতিতে বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ দাবি করেন, “অন্যান্য দলের অনেক নেতারাই বিজেপিতে যোগ দিতে মুখিয়ে আছেন। আগে আগে দেখিয়ে হোতা হ্যা কেয়া।” তাঁর এই মন্তব্যের পর অশোকের কংগ্রেস ত্যাগ স্বাভাবিকভাবেই মহারাষ্ট্রের বিজেপি যোগের সম্ভাবনাকে প্রবল করছে।

উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এসবি চৌহানের ছেলে অশোক চৌহান ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। কিন্তু আদর্শ কো-অপারেটিভ সোসাইটি দুর্নীতিকাণ্ডের জেরে ইস্তফা দিয়েছিলেন। ওই আবাসনের জমির মালিকানা ছিল প্রতিরক্ষা মন্ত্রকের। কিন্তু একশ্রেণির রাজনীতিবিদ সেখানে কারচুপি করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতিকাণ্ডের জেরে মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেও মধ্য মহারাষ্ট্রের যে নান্দেড জেলার ছেলে তিনি, সেখানে তাঁর যথেষ্ট প্রতিপত্তি আছে। সেই পরিস্থিতিতে তাঁর কংগ্রেস ত্যাগ লোকসভা ভোটের আগে কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহলা।

spot_img

Related articles

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...