Thursday, June 25, 2026

চোপড়ায় ৪ নাবালকের মৃত্যুতে দায়ী BSF: তোপ তন্দ্রিমার, কটাক্ষ আনন্দ বোসকেও

Date:

Share post:

উত্তর দিনাজপুরের চোপড়ায় চার নাবালকের মৃত্যুর ঘটনায় BSF-এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। সরাসরি চার নাবালকের মৃত্যুতে BSF-কে দায়ী করলেন রাজ্যের মন্ত্রী। সেই সঙ্গে রাজ্যপালকে চোপড়ার চেতনাগজ এলাকায় গিয়ে তদন্ত করার অনুরোধও করা হয় রাজ্য সরকারের তরফে।

সোমবার সকালে চোপড়ার চেতনাগজ এলাকায় BSF-এর জন্য খোঁড়া গভীর নিকাশি নালায় পড়ে যায় চার নাবালক। রাজ্যের তরফে অভিযোগ করা হয়, ‘চারটে বাচ্চা পড়ে গেল বিএসএফ দেখতে পেল না। দেখতে তো পেলই না, জেসিবি দিয়ে তার উপর মাটি ফেলতে শুরু করল!’ সরাসরি BSF-এর বিরুদ্ধে চার নাবালককে মাটি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ তোলা হয়। অর্থমন্ত্রীর কথায় ‘মা হিসাবে বুক কাঁপিয়ে দিয়েছে’ চোপড়ার ঘটনা। এই ঘটনায় রাজ্যের বিভিন্ন জায়গায় BSF-এর বিরুদ্ধে বুধবার থেকে বিক্ষোভের পথে যাচ্ছে রাজ্য সরকার।

সোমবারই সন্দেশখালির পরিস্থিতি দেখতে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই প্রসঙ্গে টেনে এনে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য বলেন বাংলার সাংবিধানিক প্রধান হিসাবে তিনি যেখানে মনে করবেন যেতে পারেন। বাংলায় সেই পরিবেশ বজায় রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যপালকে অনুরোধ করেন যেন একবার চেতনাগজ এলাকায় তিনি একবার যান এবং চার নাবালকের মৃত্যুর তদন্ত করেন।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...