Friday, June 26, 2026

সন্দেশখালিকাণ্ডে নাটকীয় মোড়! জামিন পাওয়ার পরেই ফের গ্রেফতার উত্তম-বিকাশ

Date:

Share post:

সন্দেশখালিকাণ্ডে নাটকীয় মোড়। সোমবার সন্ধেয় জামিন পাওয়ার পর ফের গ্রেফতার উত্তম সর্দার (Uttam Sardar) ও বিকাশ সিংহ (Bikash Singha)। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় বসিরহাট আদালত (Court) চত্বরে।

সন্দেশখালিকাণ্ডে এদিন সন্ধেয় উত্তম সর্দারকে ২ হাজার টাকার বন্ডে জামিন দেয় বসিরহাট আদালত। জামিন পাওয়ার পরেই তৃণমূল (TMC) থেকে সাসপেন্ডেড উত্তম মন্তব্য করেন, মা-বোনেদের সাজিয়ে নিয়ে এসব করছে সিপিএম-বিজেপি (CPIM-BJP)। এমনকী তিনি বলেন, পুলিশ পুলিশের কাজ করবে। কিন্তু তারপরেই ফের উত্তমকে প্রথম আটক ও পরে গ্রেফতার করে পুলিশ।

এদিকে শনিবার উত্তম সর্দারের পরেই গ্রেফতার করা হয় বিজেপি নেতা বিকাশ সিংহকে। সোমবার আদালত (Court) থেকে জামিন পান তিনিও। এরপরে যখন তাঁকে নিয়ে বিজেপির কর্মী-সমর্থকরা রীতিমতো মালা পরিয়ে গাড়িতে তুলতে যান, তখনই তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: রেড রোডে শেষদিনের ধরনা মঞ্চ থেকে লোকসভায় ৪২-এ ৪২ করার ডাক তৃণমূলের

দু’জনকেই বসিরহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কোন মামলার প্রেক্ষিতে জামিন পাওয়ার পরেও উত্তম ও বিকাশকে গ্রেফতার করা হল তা এখনও স্পষ্ট নয়।

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...