Monday, May 11, 2026

সিঙ্গল স্ক্রিনে ইতি, ‘এলিট’ হল ইতিহাস

Date:

Share post:

‘ওই দেখো এখানে ছিল এলিট সিনেমা হল’, আজ থেকে বছর দুয়েক পরেই ধর্মতলার দিকে ছেলেমেয়েকে নিয়ে যাওয়ার সময় এভাবেই দেখাতে হবে ভগ্নপ্রায় এলিট সিনেমা হলের জায়গাটি। আর এভাবেই চোখের সামনে এলিট সিনেমা হল – নামটাই ইতিহাস হয়ে যাবে।

করোনা পরিস্থিতির পর থেকে গোটা শহর থেকে কার্যত মুছে যেতে শুরু করেছে সিঙ্গল স্ক্রিন সিনেমা হল। মধ্য কলকাতার গ্লোব, লাইট হাউস, প্যারাডাইস, চ্যাপলিন – সবই একে একে হারিয়ে গিয়েছে। সেই সব জায়গা দখল করেছে শপিং মল থেকে মাল্টি ন্যাশানাল শোরুম। হয়তো সময়ের সঙ্গে এভাবেই বদলায় শহর।

করোনার সময় গোটা বিশ্বে চরম সংকটে পড়েছিল সিনেমা জগৎ। পরিস্থিতি স্বাভাবিক হলেও অনলাইন মাধ্যম আর ওটিটর চাপে হলের থেকে মুখ ফিরিয়েছে দর্শকরা। পাঁচ বছর আগে হাত বদল হয় এই সিনেমা হলের। তা সত্ত্বেও এলিট সিনেমা হলের অবস্থান শহরের এমন এক জায়গায় যেখানে দৈনিক কাটতি কিছুটা হলেও ছিল। কিন্তু মাল্টিপ্লেক্সের বাজারে সিঙ্গল স্ক্রিনে আগ্রহ কমেছে হল মালিকদের।

এবার তাই ধুয়ে মুছে সাফ হওয়া শুরু এলিট সিনেমাহলের। ধর্মতলার একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে দাঁড়িয়ে থাকা এই সিনেমা হলের বাড়িটি ইতিমধ্যেই ভাঙা হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে কোনও বহুজাতিক সংস্থার জুতোর শোরুম হতে পারে সেখানে। আর সেই দিকেই তাকিয়ে হয়তো খুব শিগ্গির আমাদেরও বলতে হবে ‘এখানেই ছিল এলিট সিনেমা হল’।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...