Sunday, May 31, 2026

সুকান্তর ‘এনকাউন্টার’ ফতোয়া, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার করা হত । এদের এনকাউন্টার করে মারা উচিত । অপরাধ করার পরেও কেন অপরাধীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াবে । এটা যোগীর উত্তরপ্রদেশ হলে এতক্ষণ শেখ শাহাজাহান বা শিবু হাজরার জন্য শ্মশানে অপেক্ষা করতে হত তাঁদের পরিবারকে, বেনজির আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
এর পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এটা একটা স্বৈরাচারী ফতোয়া। এনকাউন্টার করে দেওয়া উচিত, এটা কোনও গণতন্ত্রের ভাষা হতে পারে না।সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। একইসঙ্গে সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে সন্দেশখালির ফারাকও বোঝান কুণাল।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, নন্দীগ্রাম বা সিঙ্গুরে যে গণ আন্দোলন হয়েছিল, সেখানে অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে। কিন্তু সন্দেশখালিতে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের কোনও অভিযোগ নেই বলেই দাবি কুণালের। মঙ্গলবার তৃণমূল মুখপাত্র বললেন, সন্দেশখালি বলে যতটা রটনা হচ্ছে, ঘটনা ততটা নয়। বিকৃত ও অতিরঞ্জিত। সিঙ্গুর-নন্দীগ্রামের সঙ্গে যাঁরা তুলনা করছেন, তাঁরা মনে রাখবেন সিঙ্গুর-নন্দীগ্রামে মানুষের অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে। সন্দেশখালিতে সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। এমনকী,পুলিশের ভূমিকার কথাও এদিন তুলে ধরেন কুণাল। বললেন, মানুষ লাঠি-সোটা নিয়ে বিক্ষোভ করছে। কিন্তু একটা ছবি দেখাতে পারবেন যে পুলিশ কাঁদানে গ্যাস বা গুলি চালিয়েছে? এটা বাম জমানার ট্রিগার হ্যাপি পুলিশ নয়।
তৃণমূল মুখপাত্রের সাফ কথা, যদি কোনও অভিযোগ থাকে, তা কোনও বিচ্ছিন্ন ব্যক্তির বিরুদ্ধে। এর সঙ্গে সরকারের সম্পর্ক নেই। যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকে, দল ব্যবস্থা নিয়েছে। পুলিশ ও প্রশাসন ব্যবস্থা নিয়েছে।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...