Tuesday, May 19, 2026

বসন্তের উষ্ণতায় উধাও শীতের আমেজ, ১১ জেলায় বৃষ্টির সতর্কতা!

Date:

Share post:

ফাল্গুনের প্রথম দিনে প্রকৃতি জুড়ে বসন্তের আমেজ। হালকা কুয়াশা ঢাকা সকালে কোকিলের ডাক ঋতু পরিবর্তনের ঘোষণা করে গেল। যদিও বাঙালির প্রেম দিবসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) তরফে আজ রাজ্যের ১১টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা তো বটেই, পার্শ্ববর্তী শহরতলিতেও হালকা বৃষ্টি (Rain Alert) হতে পারে । পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, মালদহ এবং দুই দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সংকেত। সকাল থেকে সেভাবে বৃষ্টির খবর না এলেও বেলা যত এগোবে ততই আকাশে মেঘ বাড়বে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। ভোরের দিকে পুরুলিয়াতে বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ও রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা।বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই।

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...