Friday, June 19, 2026

অশান্তি এড়াতে সন্দেশখালিতে নতুন করে ১৪৪ ধারা জারি !

Date:

Share post:

সরস্বতী পুজোর (Saraswati Puja) সকালেও গন্ডগোল পাকিয়ে সন্দেশখালিকে উত্তপ্ত করার চেষ্টা গেরুয়া শিবিরের (BJP)। অশান্তি এড়াতে সন্দেশখালিতে (Sandeshkhali) নতুন করে ১৪৪ ধারা জারি ! মঙ্গলবার রাতে ধর্নায় বসেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বসিরহাটে এসপি অফিস ঘেরাও অভিযানে গন্ডগোল পাকানোর পর বারাসাতে এসপি অফিসের (SP office, Barasat) সামনে বেআইনি জমায়েত করেন সুকান্ত মজুমদার সহ বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করলেও তাঁরা উল্টে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। প্রশাসনের সঙ্গে বচসার পাশাপাশি টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই মধ্যরাতে সুকান্তকে আটক করে পুলিশ। যদিও পরে জামিনে তিনি ছাড়া পেয়ে যান। এরপর আজ ফের সন্দেশখালির উদ্দেশে রওনা দেবেন বলে ঠিক করলে প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে কোনভাবেই আজ সেখানে যাওয়া যাবে না। ১৪৪ ধারার কারণে আজ সারাদিন কার্যত হোটেল বন্দি হয়ে থাকতে হবে পদ্ম নেতাকে।

ঠিক যখন স্বাভাবিক ছন্দে ফিরেছে সন্দেশখালি, সেখানকার বিভিন্ন স্কুলে আজ সরস্বতী পুজো (Saraswati Puja) উদযাপিত হচ্ছে তখন সেখানে গিয়ে অশান্তি পাকানোর চেষ্টা বিজেপির (BJP)। মঙ্গলবার আদালতের তরফে স্বতঃপ্রণোদিত মামলা করা হয় এবং সন্দেশখালির ১৪৪ ধারা তুলে দেওয়ার কথা বলা হলেও প্রয়োজনে তা ফের কার্যকরী করা যেতে পারে বলেও নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো সাতটি গ্রাম পঞ্চায়েতে নতুন করে আজ থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারি করল প্রশাসন। খুলনা জিপি, দুর্গা মন্ডপ জিপি জেলিয়াখালি জিপি, সন্দেশখালি পাত্র পাড়া সহ বেশ কিছু জায়গায় বুধবার সকাল থেকেই মাইকিং করে তা জানিয়ে দেওয়া হয়েছে।


Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...