Saturday, February 21, 2026

কূটনৈতিক সাফল্যের পর কাতার সফরে মোদি, প্রধানমন্ত্রী থানির সঙ্গে বৈঠক

Date:

Share post:

মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয় নৌসেনার আট জন প্রাক্তন আধিকারিককে মুক্ত করার পর বৃহস্পতিবার কাতার সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সঙ্গে বৈঠকও করলেন ভারতের প্রধানমন্ত্রী। মোদির কাতার সফর প্রসঙ্গে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই রাষ্ট্রনেতার বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অর্থ এবং প্রযুক্তিক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দীর্ঘ দিন ধরে কাতারের জেলে বন্দি ছিলেন ভারতীয় নৌসেনার আট জন প্রাক্তন আধিকারিক। কাতার আদালত তাঁদের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে মোদির কাতার সফরের আগেই সেখানকার প্রশাসন গত ১২ ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হয় ওই ৮ জনকে। বিরাট এই কূটনৈতিক সাফল্যের পর প্রধানমন্ত্রীর এই সফর নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।

এপ্রসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি মোদি-থানির বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং আঞ্চলিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। দুই রাষ্ট্রনেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। দোহার আমিরি দিওয়ানে মোদির সম্মানে বিশেষ নৈশভোজেরও আয়োজন করেছিলেন থানি। উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম কাতার সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেবার কাতারের সঙ্গে ৭টি চুক্তি সাক্ষরিত হয় ভারতের। এরপর দ্বিতীয়বার কাতার সফরে গেলেন মোদি।

spot_img

Related articles

বাংলার অস্মিতা রক্ষায় জোট বাঁধুন: ভাষা দিবসের মঞ্চ থেকে দুর্যোধন-দুঃশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলা ভাষার প্রতি অসম্মানের পথে হাঁটা দুর্যোধন-দুঃশাসনদের এবার ভাষা দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

তৃণমূলে প্রতীক উর: দলের আদর্শ তুলে ধরে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের (TMC) আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাকদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের...

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের: জল্পনা উস্কে মন্তব্য পার্থর

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের। শনিবার, নিজের বিধানসভা এলাকায় জনসংযোগের বেরিয়ে এই মন্তব্য করলেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha...

বঙ্গবিভূষণ সম্মান অনন্ত মহারাজকে: মুখ্যমন্ত্রীর হাতে সম্মানিত বিজেপি সাংসদ

উত্তরবঙ্গের বিজেপিতে ভাঙনের যে সূচনা বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার হাত ধরে হয়েছিল, সেই তালিকায় এবার কী জুড়বে নতুন নাম।...