Saturday, May 23, 2026

ফের উত্তপ্ত মনিপুর, এবার হামলা পুলিশ সুপারের দফতরে!

Date:

Share post:

আক্রান্ত পুলিশ, হামলা জেলা পুলিশ সুপারের দফতরে। ফের শিরোনামে মনিপুর (Manipur Violence)। অগ্নিদগ্ধ জেলা শাসকের কার্যালয়। শেষ পাওয়া খবর অনুযায়ী হামলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে দু’ জনের মৃত্যু হয়েছে বলে খবর, আহত অন্তত ৩০। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে চূড়াচাঁদপুর জেলার পুলিশ সুপারের দফতরে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। আইআরবি (Indian Reserve Battelian) চৌকির পরে এ বার মণিপুরে জেলা পুলিশের সদরে হামলার ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলছেন কয়েকশো দুষ্কৃতী সুপারের দফতরে মোতায়েন র‌্যাফ জওয়ানদের উপর হামলা চালালে সংঘর্ষ বাধে। অবাধে ভাঙচুরের পাশাপাশি দফতরের সামনে রাখা বহু যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সিয়ামলাল পাল নামে ওই জওয়ানও ছিলেন হামলাকারীদের দলে। তাঁকে সিসিটিভির মাধ্যমে সনাক্ত করে সাসপেন্ড করা হয়েছে।গত মঙ্গলবার রাজধানী ইম্ফলের চিঙ্গারেল-তেজপুরে আইআরবি-র একটি চৌকিতে হামলা চালায় সশস্ত্র জনতা। জওয়ানদের পাল্টা প্রতিরোধে একজনের মৃত্যু হয়। একদিন যেতে না যেতেই ফের হামলার ঘটনা মনিপুরে।

ঘটনার পর রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ‘পুলিশ বাহিনীর সদস্য হিসেবে এটি একটি গুরুতর গাফিলতি’। ঘটনার জেরে চুরাচাঁদপুরের এসপি শিবানন্দ সুরভে হেড কনস্টেবল সিয়াম লালপোলকে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বরখাস্ত করেছেন বলে পুলিশ সূত্রে খবর। বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তের কথাও ভেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে সিয়াম লালপোলের বেতন বন্ধ না করা হলেও অন্যান্য ভাতা বন্ধ করা হয়েছে। পাশাপাশি তাঁকে দ্রুত এলাকা ছাড়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, যাঁদের সঙ্গে ওই হেড কনস্টেবলকে ঘুরতে দেখা গেছে, তাঁরা সংখ্যাগুরু মেইতেই সমাজের প্রতিনিধি।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...