Friday, May 15, 2026

দ্রাবিড়-জয় শাহ’দের কথা শুনলেন না ঈশান, খেললেন না রঞ্জি ম্যাচ

Date:

Share post:

ঈশান কিষাণ আছেন ঈশান কিষাণেই। শুনলেন না ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং বিসিসিআই সচিব জয় শাহ-এর কথা। বোর্ডের তরফ থেকে ঈশানকে রঞ্জিট্রফি খেলতে বলা হয়েছিলো। কিন্তু সেই কথাকে পাত্তাই দিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার। আজ থেকে শুরু হয়েছে, রঞ্জির গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলি। সেই ম্যাচে নামলেন না ঈশান।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের দলে রাখা হয়েছিল ঈশানকে। সেই সিরিজের প্রথম টেস্টের পর হঠাৎ করে তিনি দলকে জানান যে, তাঁর ছুটি প্রয়োজন। মানসিক ভাবে তিনি ক্লান্ত। তাই বিশ্রাম প্রয়োজন। বোর্ড ছেড়ে দেয় তাঁকে। এরপরে দেখা যায় ঈশান দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেই ঘটনা ভাল ভাবে নেয়নি বোর্ড। নির্বাচকেরা ঈশানকে তার পর থেকে কোনও দলে নেননি। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কোচ দ্রাবিড় স্পষ্ট জানিয়ে দেন, ঈশানকে দলে ফিরতে হলে কোনও ধরনের ক্রিকেট খেলে ফিরতে হবে। কিন্তু তাঁদের সেই কথা ঈশান মানেছেন না। এমনকি রঞ্জির গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচও খেললেন না। বরং সূত্রের খবর, হার্দিক ও ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে অনুশীলনে ব্যস্ত বিতর্কিত ঈশান কিষাণ।

 

এদিকে সূত্রের খবর, ঈশান কিষানকে নিয়ে বিরক্ত বোর্ড কর্তারা। জয় শাহ কারও নাম না নিয়েই বলেছিলেন, “ফোনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে ঘরোয়া টুর্নামেন্টে খেলা বাধ্যতামূলক। এবার চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে, নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান, কোচ এবং অধিনায়ক যখন চাইছেন লাল বলের ক্রিকেট খেলতেই হবে, তখন খেলতেই হবে। এর অন্যথা হলে চলবে না।”

আরও পড়ুন- অশ্বিনের ভুলে ব্যাট করতে নামার আগেই ৫ রান পেল ইংল্যান্ড

 


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...